আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

স্বীকার করলেন খালেদা : ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন স্থগিত করা ঠিক হয়নি

স্বীকার করলেন খালেদা : ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন স্থগিত করা ঠিক হয়নি

৫ জানুয়ারির নির্বাচনের পর সরকারবিরোধী আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর হঠাৎ করে আন্দোলন স্থগিত করে দেয়া ঠিক হয়নি। বিষয়টি পরে বুঝতে পেরেছি। আন্দোলন স্থগিত করা ঠিক হবে না বলে আপনারাও কোনো পরামর্শ দেননি। ভবিষ্যতে যাতে এমন ভুল সিদ্ধান্ত না হয় সেদিকে সবাই সতর্ক থাকবেন।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দল পুনর্গঠনসহ সার্বিক বিষয়ে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে গুলশানের কার্যালয়ে বৈঠক করেন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সোয়া ৯টায় শুরু হয়ে তা চলে প্রায় আড়াই ঘণ্টা। বৈঠকে আন্দোলনের প্রস্তুতির পাশাপাশি দল পুনর্গঠনের ওপর জোর দেন সিনিয়র নেতারা। এর আগে সোমবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।বৈঠক সূত্র জানায়, দলের পুনর্গঠনের ওপরই বেশি জোর দেন নেতারা। তারা বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী না করে চূড়ান্ত আন্দোলনে যাওয়া ঠিক হবে না। দল পুনর্গঠনের পাশাপাশি নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন তারা। আন্দোলনের বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানানো হয়। অবিলম্বে অঙ্গসংগঠনগুলোর নতুন কমিটি করার তাগিদ দেন নেতারা। সম্ভব হলে আগামী মাসে সংক্ষিপ্ত পরিসরে নির্বাহী কমিটির সভা করা যায় কিনা তা বিবেচনা করার অনুরোধ জানান অনেকে। জোটের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে কেউ কেউ মত দেন। যাতে সাধারণ মানুষের মধ্যে জোট সম্পর্কে নেতিবাচক ধারণা না সৃষ্টি হয়। বৈঠকে নেতারা সার্বিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন।নেতাদের মতামত শোনার পর সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, আন্দোলনের ব্যাপারে আর হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিগত সরকারবিরোধী আন্দোলন ৫ জানুয়ারির নির্বাচনের পর স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। ভবিষ্যতে এ ব্যাপারে সবার সুচিন্তিত মতামত প্রত্যাশা করেন তিনি। বলেন, দলের যে কোনো ব্যাপারে মতামত থাকলে তা আমাকে অবহিত করবেন। একই সঙ্গে তিনি বলেন, শুধু আন্দোলন স্থগিত নয়, ২০০৮ সালের নির্বাচনে যাওয়া ভুল ছিল। তবে অতীতের এসব বিষয় নিয়ে না ভেবে ভবিষ্যতের কৌশল নিয়ে আমাদের চিন্তা করতে হবে।বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, হারুন আল রশীদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মজিবুর রহমান সারওয়ার, গোলাম আকবর খন্দকার, হারুন অর রশীদ, আসাদুল হাবিব দুলু, সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত