আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

সোনার দাম আবারো কমল

সোনার দাম আবারো কমল

আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে
দেশের বাজারে সোনার দর ভরিতে এক
হাজার ৫০ টাকা পর্যন্ত কমিয়েছে
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দিয়ে দাম
কমানোর বিষয়টি জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার থেকে নতুন এই দর
কার্যকর হবে। নতুন দর অনুযায়ী কাল থেকে
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের
অর্থাত্ ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ২২৩
টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেট
৪০ হাজার ১২৪ টাকা এবং ১৮ ক্যারেটের
দাম কমে হচ্ছে ৩৩ হাজার ৪৭৫ টাকা। সনাতন
পদ্ধতির সোনার ভরি ২২ হাজার ৫৬৯ টাকা।
আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার ভরি
দাঁড়াচ্ছে ৯৩৩ টাকা।
সমিতির দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত
প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৩ হাজার ২৭৩
টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ১৭৩ টাকা এবং
১৮ ক্যারেট ৩৪ হাজার ৫২৫ টাকায় বিক্রি
হয়। সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৩
হাজার ৯৪ টাকা। রুপার ভরি ছিল ৯৯১ টাকা।
ফলে আগামীকাল থেকে কার্যকর হতে
যাওয়া নতুন দরে প্রতি ভরি ২২, ২১ ও ১৮
ক্যারেটে এক হাজার ৫০ টাকা ও সনাতন
পদ্ধতির সোনার দরে ভরিতে ৫২৫ টাকা
কমছে। আর রুপার দাম ভরিতে ৫৮ টাকা
কমছে।

শেয়ার করুন

পাঠকের মতামত