আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রাত পোহালেই ঈদ

রাত পোহালেই ঈদ

অবশেষে কেটেছে অপেক্ষার প্রহর। স্বাভাবিক হচ্ছে পৃথিবী, অনেকটাই স্বাভাবিক বাংলাদেশের করোনা পরিস্থিতি। আর তাই দুই বছর পর এবার পাশাপাশি দাঁড়িয়ে একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে এবার ঈদুল ফিতর উদযাপন করবে দেশবাসী।

রোববার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় ৩০টি রোজা পূর্ণ করে মঙ্গলবার মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করা হবে। ঈদের এই উৎসবে বাংলাদেশিরা ভুলে যায় সব ভেদাভেদ৷ সব শ্রেণির মানুষ এককাতারে ঈদের নামাজ পড়বে, আনন্দ করবে ৩০ দিন রোজা পালনের।

প্রতিবারের মতো এবারের ঈদেও ঢাকার অধিকাংশ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে গেছেন৷ কেউ কেউ চাঁদরাতেও কোন না কোন যানবাহনে চেপে গ্রামে যাচ্ছেন৷ ঈদকে কেন্দ্র করে কার্যত ফাঁকা রাজধানী ঢাকা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতর মানেই খুশি ও আনন্দ, আসুন আমরা সবাই মিলে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করি।’

এবার ঈদের জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

তবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের দিন বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তার সার্বিক দিক পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি।

তার নির্দেশনা অনুযায়ী, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনোকিছু সঙ্গে নিয়ে আসতে ‘না’ বলা হয়েছে। মুসল্লিদের আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে সেটি তল্লাশি করা হবে। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত আছে। ঈদুল ফিতরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সারা দেশে নজরদারি বাড়িয়েছে। নিরাপত্তা জোরদারে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় ঈদগাহ ও দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহসহ বিভিন্নস্থানে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে।

এবারের ঈদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের মোট ৫টি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়াও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঈদের দিন সকাল ৯টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত