আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বান্দরবানের শংখ নদীতে বিজিবি জওয়ানের লাশ উদ্ধার

বান্দরবানের শংখ নদীতে বিজিবি জওয়ানের লাশ উদ্ধার


বান্দরবানের শংখ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি জওয়ান জুয়েল রানার লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে থানচি উপজেলার তিন্দু এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
বিজিবির বান্দরবান সেক্টর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অভিযান শেষে বড় মদক থেকে শংখ নদীপথে বলিপাড়াস্থ ব্যাটেলিয়ান সদর দপ্তরে ফেরার পথে দুপুর ৩ টায় শংখ নদীর রাজা পাথর পয়েন্টে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পর গতকাল শুক্রবার সকাল থেকে নৌবাহিনীর একটি ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করে। টানা অভিযানের এক পর্যায়ে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তিন্দু পয়েন্টে ডুবে যাওয়া বিজিবি সদস্য জুয়েল রানার লাশ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হয়।
সূত্র আরো জানায়, তার মরদেহটি সরকারি ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গায় গ্রামের বাড়িতে পাঠানো হবে। -


শেয়ার করুন

পাঠকের মতামত