আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

‘ভ্যাট প্রত্যাহার আন্দোলন সংকটে পরিণত হওয়ার আগেই সমাধান করুন’

‘ভ্যাট প্রত্যাহার আন্দোলন সংকটে পরিণত হওয়ার আগেই সমাধান করুন’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইন
বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত
সেনগুপ্ত বলেছেন, ‘শিক্ষার ওপর ভ্যাট
প্রত্যাহারের দাবিতে বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান
আন্দোলন ইস্যু সংকটে পরিণত হওয়ার আগেই
তা সমাধানের উদ্যোগ নিন।’
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয়
কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে
সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে
তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে উদ্দেশ
করে সুরঞ্জিত বলেন ‘আপনি যেসব হলিস্টিক
কথা বলছেন, এটা ঠিক না। বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিলেন কেন, আর
দিলেনই যদি তাহলে এগুলো চলে না কেন?’
সুরঞ্জিত বলেন, ‘৮৩টি বেসরকারি
বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে দু-একটি
বাদে বাকিগুলোতে কী পড়ায়, তা নিয়ে তো
প্রশ্ন আছেই। তার পরও টিউশন ফির ওপর
অর্পিত ভ্যাট পুনঃবিবেচনা করা দরকার।
তবে এটিও দেখতে হবে, ছাত্ররা যেভাবে
রাস্তায় নেমে গেছে এটিও ঠিক না।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘আজ যেভাবে
ছাত্রদের নামাইয়া দিছেন, এর পেছনেরটাও
দেখতে হবে। আজ যদি অনুমোদন বাতিল করে
দেয়, তাহলে কোথায় যাবেন?’
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মালিকদের
উদ্দেশে তিনি বলেন, ‘আপনি নন প্রফিট বলে
প্রফিট করে নেবেন, আর সরকারকে কিছু
দেবেন না, তা তো হয় না। বেসরকারি
বিশ্ববিদ্যালয়গুলো আসলে কী নন
প্রফিটেবল? এখানে বিনিয়োগ করে কারা?
ব্যবসায়ীরা, গার্মেন্টসের চাইতে বেশি
প্রফিটেবল বলে অনেকে গার্মেন্টস ব্যবসা
বন্ধ করে এখানে বিনিয়োগ করে।’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের বিষয়ে
সুরঞ্জিত বলেন, দেশের উচ্চ আদালত ও নিম্ন
আদালতে মামলা জট কমানোর লক্ষ্যে আইন
মন্ত্রণালয় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি
পরিকল্পনার রিপোর্ট দিয়েছে। মন্ত্রণালয়
বলেছে দ্রুত ৫০০ বিচারক নিয়োগের উদ্যোগ
নেয়া হবে। তবে কমিটি মনে করে ৫০০ নয়, ৫
হাজার বিচারক নিয়োগ দিতে হবে। এ
ক্ষেত্রে অবসরপ্রাপ্ত দক্ষ, নিষ্ঠাবান,
সিবচারকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া
যেতে পারে।’

শেয়ার করুন

পাঠকের মতামত