আপডেট :

        অ্যানাহাইম গ্লোবাল মেডিকেল সেন্টারে ৯১১ অ্যাম্বুলেন্সে রোগী নেওয়া সাময়িক বন্ধ

        ক্যালিফোর্নিয়ায় ৪ দশমিক ৪ মাত্রার কম্পনে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

        ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি

        বিশ্বকাপে খেলতে চায় ইরান, তবে চেয়েছে বিশেষ নিশ্চয়তা

        মিয়ামিতে নৌকায় বিস্ফোরণ, আহত ১১ জন

        ডেনভার বিমানবন্দরে রানওয়েতে ঢুকে পড়া ব্যক্তিকে চাপা দিল বিমান, নিহত ১

        সান বার্নার্ডিনোতে জ্বালানি কার্ড জালিয়াতির অভিযোগে একজন গ্রেপ্তার

        ইনল্যান্ড এম্পায়ারে একের পর এক ভূমিকম্প

        ভালুকের হামলায় নিখোঁজ হাইকারের মৃত্যু

        ইরান যুক্তরাষ্ট্রকে ‘বেপরোয়া সামরিক অভিযান’-এর অভিযোগে অভিযুক্ত করেছে

        বিশ্বজুড়ে সাইবার হামলায় বিশ্ববিদ্যালয় ও স্কুলে অচলাবস্থা

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ থেকে মার্কিন নাগরিকদের ফেরানো হচ্ছে

        জ্বালানি দাম কমলেও বিমান ভাড়া কমানোর আগ্রহ নেই এয়ারলাইনগুলোর

        ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে সন্দেহভাজন গ্রেপ্তার

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা

বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ  উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে মামলায় তাদেরও আসামি করা হবে।

তবে মামলায় আসামিদের নাম জানাননি পুলিশের এ কর্মকর্তা।  

চট্টগ্রাম বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জনকে শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৭ জনকে এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিকসহ অনেকেই এতে হতাহত হন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত