আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বাচন ২৮ অক্টোবর

লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বাচন ২৮ অক্টোবর

টাঙ্গাইল-৪ আসনের উপ-
নির্বাচনের তফসিল ঘোষণা
করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ আসনে ভোটগ্রহণ হবে ২৮
অক্টোবর। আওয়ামী লীগের
বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী
আব্দুল লতিফ সিদ্দিকী পদত্যাগ
করায় সম্প্রতি এ আসনটি শূন্য হয়।
মঙ্গলবার প্রধান নির্বাচন
কমিশনার কাজী রকিব উদ্দিন
আহমদ টাঙ্গাইল-৪ আসনের উপ
নির্বাচনের এই তফসিল ঘোষণা
করেন।
তিনি জানান, নির্বাচনে
প্রার্থী হতে আগ্রহীরা ৩০
সেপ্টেম্বর পর্যন্ত মনোনায়নপত্র
দাখিলের সুযোগ পাবেন। ৩
অক্টোবর হবে যাচাই-বাছাই এবং
১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র
প্রত্যাহার করা যাবে।
টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে
আওয়ামী লীগের নৌকা
প্রতীকে পাঁচবার সংসদ সদস্য
নির্বাচিত হয়েছিলেন লতিফ।
হজ নিয়ে মন্তব্যের কারণে
বিতর্কের মধ্যে গতবছর
মন্ত্রিসভা থেকে সরানোর
পাশাপাশি দল থেকেও
বহিষ্কার করা হয় তাকে।
এরপর তার সংসদ সদস্যপদ থাকা
নিয়ে জটিলতার নিষ্পত্তিতে
শুনানির আয়োজন করে নির্বাচন
কমিশন। লতিফ এর বিরোধিতায়
আদালতে গেলেও তার আবেদন
খারিজ হয়ে যায়। পরে ২৩
অগাস্ট ওই শুনানিতে গিয়ে
নিজেই পদত্যাগ করবেন বলে
জানান লতিফ সিদ্দিকী।
গত ১ সেপ্টেম্বর সংসদ বসলে
সেখানে আবেগময় এক বক্তৃতা
দিয়ে নিজের পদত্যাগপত্র জমা
দেন সাবেক মন্ত্রী লতিফ। এর
দুই দিনের মাথায় স্পিকার
শিরীন শারমিন চৌধুরী ওই
পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি
শূন্য ঘোষণা করেন। ৬ সেপ্টেম্বর
এ বিষয়ে গেজেট প্রকাশ করে
সংসদ সচিবালয়।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী
হওয়ার কোনো ইচ্ছা নেই বলে
আগেই জানিয়েছিলেন লতিফ
সিদ্দিকী। তবে তার ভাই
কাদের সিদ্দিকীর দল কৃষক
শ্রমিক জনতা লীগ উপনির্বাচনে
অংশ নেবে বলে জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত