আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বাংলাদেশে সিপিবি-বাসদের কর্মসূচিতে পুলিশ ও আলীগ ক্যাডারদের হামলা

বাংলাদেশে সিপিবি-বাসদের কর্মসূচিতে পুলিশ ও আলীগ ক্যাডারদের হামলা

পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের
হামলার মধ্য দিয়ে বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির
প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিপিবি-বাসদ।
বুধবার দেশের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে হামলা
চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা।
রংপুরের মিঠাপুকুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক
লীগের হামলায় আহত হয়েছে ২২
নেতাকর্মী। এ ঘটনায় গ্রেফতার হয়েছে ১৫
জন। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদী ও
সিরাজগঞ্জে পুলিশের হামলায় বিক্ষোভ
কর্মসূচি পণ্ড হয়ে গেছে। কুমিল্লার চান্দিনা,
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানে
বিক্ষোভ হয়েছে। হামলার প্রতিবাদে আজ সারা
দেশে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিবি-বাসদ।
মিঠাপুকুর: মিঠাপুকুরে গ্যাস বিদ্যুতের দাম কমানোর
দাবিতে সিপিবি ও বাসদের বিক্ষোভ মিছিলে হামলা
চালিয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকলীগের
সন্ত্রাসীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ারশেল
ব্যবহার করে। পুলিশ ও সেচ্ছাসেবক লীগের যৌথ
হামলায় সিপিবি ও বাসদের দুই নারীসহ ২২
নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে
আটক করা হযেছে। আটককৃতদের মধ্যে
বাসদের রংপুর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস
রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সিপিবির রংপুর জেলা কমিটির
সম্পাদক ও কেন্দ ীয় কমিটির সদস্য শাহীন রহমান
জানান, বুধবার সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলা সদরে
ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করেন।
সমাবেশ শেষে মিছিল নিয়ে অগ্রসর হলে ১২টার
সময় পুলিশ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র
নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় তারা বাসদের দুই
নারী কর্মীকে বেধড়ক পিটিয়ে মাঠিতে
ফেলে দেয়। এরপর বিভিন্ন দোকানপাটে আশ্রয়
নেয়া নেতাকর্মীদের ধরে এনে পেটানো
শুরু করে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড গুলি ও
টিয়াশেল নিক্ষেপ করা হয়। প্রায় ১৫ জন
নেতাকর্মী আহত হয়ে সড়কের ওপর পড়ে
থাকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে আহত অবস্থায় স্বেচ্ছাসেবক লীগের
নেতাকর্মীরা অনিক, ফজলু, রতন ও নাহিদকে ধরে
পুলিশে দেয়।
সিপিবি জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা শাহাদত
হোসেন জানান, আহতদের মধ্যে পাঁচ জনের
অবস্থা গুরুতর। তারা হলেন, রশিদ, মামুন, রজব, ফরহাদ
ও এখলাছুর। তাদের রংপুরে চিকিৎসার জন্য পাঠানো
হয়েছে। এ ছাড়াও আহত কয়েক জন হলেন- জান,
মাসুম, রতন, রশিদ, সঞ্জয়, অনিক, ফজলু, নাহিদ,
মোসুমী আকতার মৌ ও কনিকা। এ ঘটনায় এলাকায়
আতংক বিরাজ করছে। পরে হামলাকারী
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সশস্ত্র
মহড়া দেয়।
এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক
সংবাদ সম্মেলন করেছে সিপিবি ও বাসদের জেলা
নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, এ হামলার ঘটনা
গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। পুলিশ
জনগণের সেবক। কিন্তু পুলিশ দলীয় ক্যাডার
বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ সময়
উপস্থিত ছিলেন- সিপিবি নেতা শাহাদত হোসেন,
শাহীন রহমান ও বাসদ নেতা আব্দুল মোমিন প্রমুখ।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সড়কে
যানজট মুক্ত করতে গেলে বিক্ষোভকারীদের
সাথে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
টিয়াশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের
হামলায় সিপিবি ও বাসদের পূর্বঘোষিত অবরোধ
কর্মসূচিব পণ্ড হয়ে গেছে। এ সময় অন্তত ৭
নেতাকর্মী আহত হয়। বুধবার দুপুরে কটিয়াদী
বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা করে পুলিশ। আহতরা
হলেন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
এনামুল হক, উপজেলা সিপিবির সভাপতি মোস্তফা কামাল
নান্দু, ডা. আদিল, ডা. হাবিল, রূপক বসাক, এরশাদ, শামসু মিয়া
ও সৈকত সরকার। এ সময় পুলিশ তাদের হাত থেকে
ফেস্টুন, পোস্টার ও লিফলেটও ছিনিয়ে নেয়।
জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এ হামলার বিচার
দাবি করেছেন।
বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত: বিদ্যুৎ ও গ্যামের দাম
বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে রাজপথে সিপিবি-
বাসদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর
মধ্যে কুমিল্লার চান্দিনা, হবিগঞ্জের শায়েস্তা গঞ্জ
প্রভৃতি স্থানে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া
সিরাজগঞ্জের কড্ডার মোড়ে কর্মসূচিতে হামলা
করে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
আজ সারা দেশে বিক্ষোভ: রাজপথে অবস্থান
কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের
ক্যাডারদের হামলা প্রতিবাদে আজ সারা দেশে
বিক্ষোভের ডাক দিয়েছে সিপিবি-বাসদ। বুধবার এক
বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকায় বিকায়
৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ
সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে
আওয়ামী লীগ ও যুবলীগের হামলা ও
গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়।
নেতারা বলেন, দেশের ৬৪ জেলায় একই দাবিতে
অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দেশের ৩২
স্থানে কর্মসূচিতে অংশ নেয় কেন্দ্রীয়
নেতারা।
বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, হামল নির্যাতন চালিয়ে
জনগনের দাবিকে পাশ কাটানো যাবে না। এ সরকার
জনগণের ভোটে নির্বাচিত নয় বলে ক্ষমতায় থাকার
নৈতিক অধিকার নেই তাদের। নানা কায়দায় এ সরকার
লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। হামলাকারীদের
গ্রেফতারের দাবি করেন নেতারা।
নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, নির্যাতন করে কেউ
ক্ষমতায় টিকে থাকতে পারেনি। অবিলম্বে গ্যাস ও
বিদ্যুতের দাম কমানোর আহ্বান জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত