আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছে। মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের কাছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ওসি কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। এতে আহত হন আরও ছয়জন।

জানা গেছে, একটি কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কয়েক শিক্ষক চট্টগ্রামের খৈয়াছড়া দেখতে যাচ্ছিলেন হতাহতরা। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন শিক্ষক ও ছয় জন এসএসসি পরীক্ষার্থী আছেন। নিহত অপরজন ওই মাইক্রোবাসের চালক। গুরুতর আহত আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ রেল গেটে কর্মী না থাকাকে দায়ী করছেন। আবার অনেকের দাবি, সেখানে বাঁশ দিয়ে গতিরোধ করা ছিল। কিন্তু, মাইক্রোবাসটির চালক তা সড়িয়ে রেল লাইনে উঠে পড়েন। ফলে প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। তবে, ট্রেন কাছাকাছি থাকতে বাঁশ সরিয়ে রেল লাইনে ওঠা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।  

জিআরপি থানার ওসি জানান, গেটে রেল কর্মী গেইট বন্ধ করেছে কি-না তা তদন্ত করেছে প্রশাসন। রেল লাইন পার হওয়ার সময় প্রভাতী নামের ট্রেনটি মাইক্রোবাসকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ট্রেনের গতি কমে আসার পর ফায়ার সার্ভিস ও স্থানীরা মাইক্রোবাসের ভেতরে থাকা হতাহতদের উদ্ধার করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত