আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ঈদ যাত্রায় মহাসড়কের বিভিন্নস্থানে যানজট

ঈদ যাত্রায় মহাসড়কের বিভিন্নস্থানে যানজট

ঈদ যাত্রায় যানজট

ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে
ঢাকা-আরিচাসহ দেশের বিভিন্নস্থানের
মহাসড়কের যানজট দেখা দিয়েছে। ঢাকা
আরিচা ছাড়াও গাজীপুরের সফিপুর থেকে
কালিয়াকৈর এবং টঙ্গী থেকে চৌরাস্তা
পর্যন্ত বিশাল যানজট রয়েছে। এছাড়া
পরিবহনের বাড়তি চাপের পাশাপাশি
মহাসড়কের পাশের ফিলিং স্টেশনগুলোতেও
গ্যাস নেয়ার জন্য গাড়ির দীর্ঘ লাইন
রয়েছে। পাটুরিয়া ঘাটের আনুমানিক ১১
কিলোমিটার আগে মধুমতি ফিলিং স্টেশনসহ
বিভিন্ন ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা
গেছে। ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা
ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার
ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়,
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরী
রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার
রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত
সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ
থাকবে।
মূলত এ ঘোষণার কারণে সিএনজিচালিত
অনেক গাড়ির মালিক ও চালক গাড়িতে
গ্যাস ভরছেন। তার ওপর রয়েছে ঈদে
ঘরফেরা গাড়ির বাড়তি চাপ। এর ফলে
গাড়ির ভিড় বাড়ছে ফিলিং স্টেশনগুলোতে।
ঢাকা থেকে বের হতে গাবতলীতে গরুর
হাটের জন্য রাস্তায় অনেকটা যানজটের
দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা-আরিচা
মহাসড়কের ট্রাফিক পুলিশের পরিদর্শক
আবুল হোসেন জানান, এ রুটে খুব বেশি
যানজট নেই। তবে শতাধিক ছোট গাড়ির চাপ
রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার
(বি আইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের
সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল
বলেন, এ নৌরুটে পদ্মা পারাপারের জন্য
অপেক্ষমাণ বড় পরিবহনের তেমন ভিড় না
থকলেও ছোট গাড়ির বাড়তি চাপ আছে। তবে
ঈদ উপলক্ষে ১৯টি ফেরি সচল থাকায় দ্রুত
যানজট কেটে যাবে বলে আশা করছি। তিনি
জানান, ঈদে ঘাট যানজটমুক্ত রাখতে শুধু
গরুবাহী ছাড়া ট্রাক পারাপার বন্ধ রাখা
হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত