আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কারা পুলিশের হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু

কারা পুলিশের হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ছাত্রদল নেতা জাবিদ রায়হান লাকি মারা গেছেন। শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কারা পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাবিদ রায়হান লাকি জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন জানান, কারাগারে থাকা অবস্থায় ডায়াবেটিস হয় সাবেক ছাত্রদল ও যুবদল নেতা লাকির। কারা কর্তৃপক্ষ তাকে যথাযথ চিকিৎসা দেয়নি। একটি মিথ্যা মামলার রায়ে তিনি সাড়ে চার বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। পৃথক আরেকটি মামলাকে কেন্দ্র করে আদালতে হাজির করার জন্য লাকিকে উন্নত চিকিৎসায় রেখে খুলনা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হয়। সাতক্ষীরা মেডিকেলে যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা জানান, আগে তিনি স্ট্রোক করেছিলেন। ডায়াবেটিস ও ফুসফুসে ইনফেকশনসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, দণ্ডপ্রাপ্ত লাকির অনিয়ন্ত্রিত ও অতিমাত্রায় ডায়বেটিস ছিল। তাছাড়া তার শরীরের বামপাশ অবশ ছিল। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষ চিকিৎসা করাতে অবহেলা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সঠিক নয়। আমরা তাকে এর আগেও খুলনায় নিয়ে গেছি। কেউ মারা গেলে এমন অভিযোগ বাস্তবসম্মত নয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত