আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

পদ্মাসেতুর উভয় পাড়ে নিরাপত্তায় সেনানিবাস

পদ্মাসেতুর উভয় পাড়ে নিরাপত্তায় সেনানিবাস

নির্মিতব্য দেশের সর্ববৃহৎ সেতু পদ্মাসেতুর নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর দুই পাড়ে দুটি সেনানিবাস স্থাপনের প্রস্তাব দিয়েছিল সেনাবাহিনী। অবশেষে উভয় পাড় মিলে একটি সেনানিবাস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।সেনাবাহিনীর ৯৯ ব্রিগেড এই সেনানিবাস স্থাপন করেবে। এর মাধ্যমে সেতুর উভয়পাড়ের নিরাপত্তা দেখভাল করা হবে।এ বিষয়ে পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম জানান, পদ্মাসেতুর প্রহরা নিশ্চিত করতে যত কম জনবল ও জমি দরকার হবে ততোই ভালো। আমরা সে বিষয়টিই নিশ্চিত করতে চাই।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, সেনাবাহিনী ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর তিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো, সেতুর উভয় পাড় মিলে একটি সেনানিবাস স্থাপন, অর্থ সাশ্রয় করতে এই ব্রিগেডে যতটুকু জনবল না হলেই নয় সে পরিমাণ জনবল নিয়োগ ও ভার্টিক্যাল কনস্ট্রাকশন। এতে জমির ব্যবহার কমানো যায় এবং দুই ফেইজে পদ্মাসেতু এলাকায় সেনানিবাস স্থাপন প্রকল্পের কাজ করতে হবে।অর্থাৎ প্রথম ফেইজে মূল সেনানিবাস স্থাপন এবং দ্বিতীয় ফেইজে অন্যান্য অবকাঠামো স্থাপন করা হবে। যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি।সূত্র আরো জানায়, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে সেনাবাহিনী সেতুর দুই পাড়ে ৯৯ ব্রিগেডের দুটি সেনানিবাস স্থাপনের প্রস্তাব দেয় এবং এজন্য প্রায় এক হাজার ৭৭৪ কোটি টাকা লাগবে বলে জানায়। এছাড়া সেনানিবাস স্থাপনে মাওয়া এবং জাজিরা পয়েন্টে প্রায় ৩৪১ দশমিক ২৭ একর জমি দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেতু বিভাগ মাওয়া অংশে তাদের চাহিদার বিপরীতে ১৫ দশমিক ৭৫ একর জমি বরাদ্দ দেয়। কিন্তু এ অংশে আরো ৭৫ দশমিক ৭৫ একর জমির চাহিদা দেয় সেনাবাহিনী।অন্যদিকে জাজিরা অংশে সেনানিবাস স্থাপনে সেতু বিভাগ পৃথকভাবে দুটি স্থানে ১১ দশমিক ৭৭ একর এবং ৮৮ একর জমি বরাদ্দ দিয়েছে। কিন্তু সেনাবাহিনী এর বাইরে আরো ১৫০ একর জমির চাহিদা জানিয়েছে। এ অবস্থায় সমস্যা সমাধানে বুধবার বৈঠক করে পরিকল্পনা মন্ত্রণালয়।এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পদ্মাসেতু এলাকায় সেনানিবাসটি আয়তনে ছোট হলেও এটি হবে আধুনিক এবং শক্তিশালী। সব সীমাবদ্ধতা মাথায় রেখে এ প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত