আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘ভারত সফরে পানিবণ্টন ছাড়া আর কোনো অর্জন নেই’

‘ভারত সফরে পানিবণ্টন ছাড়া আর কোনো অর্জন নেই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে পানিবণ্টন ছাড়া আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দলটিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ভারত সফর থেকে কী পেয়েছেন? একটা স্মারকলিপি সই করেছেন সেগুলোর মধ্যে এক নদীর পানিবণ্টন ছাড়া তো আর কিছু নাই। তাও কত কিউসেক পানিবণ্টন করেছেন। হাজারের কোটাও যায়নি। কয় বিঘা জমি সেচ দেওয়া যাবে তার মাধ্যমে। ওই নদী তো আমদেরই। এর বাইরে যেসব চুক্তি করেছেন, তা একজন জয়েন সেক্রেটারি গেলেই পারতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকেন আর যাই করেন, আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার দেশে আমি আপনাকে জবর দখলদারি বলি, কিন্তু বিদেশের মাটিতে আপনি অপমানিত হন তা আমরা চাই না।

মানুষ এখন এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহী করতে চায় মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, মানুষ আমাদের উস্কানি দেয়, জিজ্ঞেস করে এতদিন ধরে একটা সরকার আছে করেনটা কী? আমরা তো আমাদের কাজ করছি। কিন্তু এটা সত্য আমরা যা চাই, যখন চাই, যেরকম করে চাই তখনই সেরকম করে করতে পারি না।

তিনি বলেন, অনেকে বলে- পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কি হারাতে পারবেন? আমি মনে করি আওয়ামী লীগ হেরে গেছে। যেই আওয়ামী লীগ দেশে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে এখন বাংলাদেশে পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগও নাই। পুলিশ না থাকলে ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না।

এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই মন্তব্য করে মান্না বলেন, আপনি বলছেন বাসায় আসেন, চা খাওয়াবো। আবার বাসার আসার আগেই পথে লাঠি দিয়ে পেটাতে থাকবেন। এরকম ৪২০ করার দরকার কি? দ্রব্যমূল্য কমাতে পারছেন না, জীবনের নিরাপত্তা দিতে পারেন না, গুম-খুন বন্ধ করতে পারেন না। সারা পৃথিবীর সামনে মাথা হেট করে ফেলেছেন। আপনার তো ক্ষমতায় থাকার অধিকার নাই।

শেয়ার করুন

পাঠকের মতামত