আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশে একদিনে টাকার মান কমলো ১০ টাকা

দেশে একদিনে টাকার মান কমলো ১০ টাকা

ডলার সংকট কাটাতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নেওয়া হলেও দামে লাগাম টানা যাচ্ছে না। এক দিনের ব্যবধানে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম বেড়েছে ১০ টাকা ১৫ পয়সা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তঃব্যাংকে ডলার কেনাবেচা হয়েছে ১০৬ টাকা ১৫ পয়সায়। সোমবার (১২ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ৯৬ টাকা দরে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক দিনের ব্যবধানে টাকার মান কমলো ১০ টাকা ১৫ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার আন্তঃব্যাংকে ১০৬ টাকা ১৫ পয়সা দরে ডলার বিক্রি করা হয়েছে। এর আগের দিন ব্যাংকগুলোর কাছে ৯৬ টাকা দরে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ১০৬ টাকা ১৫ পয়সা। নিয়ম অনুযায়ী, এটাই ডলারের আনুষ্ঠানিক দর।

এদিকে, গত রোববার (১১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় ব্যাংকগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ও অতিরিক্ত মুনাফা রোধ করতে ডলারের এক রেট নির্ধারণ করা হয়েছে। নতুন রেট অনুযায়ী, প্রবাসীদের রেমিট্যান্সের ক্ষেত্রে ব্যাংকগুলোতে প্রতি ডলারের সর্বোচ্চ রেট ১০৮ টাকা। বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি বিলের ক্ষেত্রে রেট নির্ধারণ করা হয়েছিল ৯৯ টাকা। এছাড়া, আমদানির এলসি নিষ্পত্তিতে ডলার প্রতি সর্বোচ্চ ১০৪.৫০ টাকা। তবে, রেট কিছু দিন পরপর পরিবর্তন হবে বলে জানিয়েছেন এবিবি ও বাফেদার নেতারা। কেন্দ্রীয় ব্যাংক এই রেট পর্যবেক্ষণ করবে এবং নিয়মিত ব্যাংকগুলোর সঙ্গে তথ্য উপাত্ত বিনিময় করবে। আর ব্যাংকগুলোর জন্য ডলারের এক রেট নির্ধারণের পর টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল আন্তঃব্যাংক ডলারের দাম।

ডলারের দাম পর্যালোচনায় দেখা গেছে, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। তা এখনও অব্যাহত আছে। ২০২১ সালের আগস্টের শুরুতেও আন্তঃব্যাংকে প্রতি ডলারের মূল্য একই ছিল। ওই বছর ৩ আগস্ট থেকে দু-এক পয়সা করে বাড়তে বাড়তে ২২ আগস্ট প্রথমবারের মতো ডলারের দাম ৮৫ টাকা ছাড়ায়। আর এক বছর পর পরপর দুই দিন বেড়ে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ১৫ পয়সা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত