আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই’

‘আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। আমেরিকা বাংলাদেশকে হাইব্রিড সরকারের দেশ বলেছে। এই সরকারের ক্ষমতায় থাকার লালসার কারণে দেশ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে।

তিনি বলেন, কিছুদিন আগে আমেরিকায় গণতান্ত্রিক একটা কনভেনশন হয়েছে। গণতান্ত্রিক সব দেশকে তারা আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানায়নি। এ বিষয়ে জানতে চাইলে আমেরিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, যেহেতু বাংলাদেশে গণতন্ত্র নেই, হাইব্রিড শাসন চলছে সেহেতু বাংলাদেশ এখানে যুক্ত না।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীনদল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এরা দিনের ভোট রাতে চুরি করা, বিনা ভোটের সরকার হওয়ায় জণগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। এজন্যই এই সরকার এক লাফে জ্বালানি তেলের দাম পঞ্চাশ শতাংশেরও বেশি বাড়িয়েছে। পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই।

বৃহস্পতিবার মিরপুরের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সবাই এক হয়ে হামলা করেছে অভিযোগ করেন খন্দকার মোশাররফ।  তিনি বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির কথা বলতে গেলে পাখির মতো গুলি করে তারা হত্যা করে। জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন এটা বিএনপির কিছু না, এটা জনগণের দাবি। তাদের দাবি তুলে ধরার কারণে এই হামলা চালানো হচ্ছে। পুলিশ সেখানে টিয়ারগ্যাস ছুড়েছে, গুলি করছে যা অত্যন্ত নিন্দনীয়।

দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি আজ ধ্বংসের শেষ সীমায়। এটা শুধু আমরা বলছি না। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এমনকি এই ফ্যাসিবাদ সরকারের একজন মন্ত্রী নিজেও বলছেন যে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গেছে। তারাই বলছে এখন এই কথা।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, রাস্তায় না নেমে এই মহা সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। যারা অর্থনীতিকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে জনগণের স্বার্থে তাদের পক্ষে অর্থনীতি চালনা করা সম্ভব নয়।

শেয়ার করুন

পাঠকের মতামত