আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে জাপানের নাগরিক গুলি করে হত্যা

বাংলাদেশে জাপানের নাগরিক গুলি করে হত্যা

ঘটনায় আটক ৫

রংপুরের কাউনিয়া উপজেলার কাসু
গ্রামে জাপানের নাগরিক হোসি কনিও
হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে
পুলিশ।
শনিবার নগরীর বিভিন্ন স্থান থেকে
তাদের আটক করা হয় বলে পুলিশ
জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- হোসি কনিও যে
বাসায় থাকতেন, সেই বাসার মালিক
গোলাম জাকারিয়া, তার ছেলে
জাপানি নাগরিকের প্রকল্প সহকারী
হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ
ও মুরাদ। তাদের জিজ্ঞাসাবাদ করছে
পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে মুখোশধারী
দুর্বৃত্তরা হোসি কনি’কে গুলি করে। এর
মধ্যে তিনটি গুলি লাগে তার শরীরে।
পুলিশ জানিয়েছে, এক বছরের ভিসা
নিয়ে হোসি কনিও রংপুরে এসেছিলেন।
ছয় মাস ধরে তিনি রংপুরের
মাহিগঞ্জের আলুতারী এলাকায় একটি
কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন।
সকালে নগরীর মুন্সীপাড়ার ৩১ নম্বর
ভাড়া বাসা থেকে রিকশাযোগে
মাহিগঞ্জ যাওয়ার সময় আলুতারীতে
কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি
চালায়। তিনটি গুলি তার হাত, বুক ও
পায়ে লাগে।
পুলিশ আরো জানায়, দৃর্বৃত্তরা মৃত্যু
নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে
হোসি কনিওর হাতের রগ কেটে দেয় এবং
শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম
করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে নিলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)
জয়নাল আবেদীন বলেন, নিহত ব্যক্তির
সঙ্গে থাকা পাসপোর্ট দেখে নিশ্চিত
হওয়া গেছে তিনি জাপানি নাগরিক।
তবে তার অবস্থান সম্পর্কে পুলিশকে
আগে থেকে কিছু জানানো হয়নি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক
(ইএমও) সরওয়ার হোসেন জানান,
হাসপাতালে আসার আগেই হোসি কনিওর
মৃত্যু হয়েছে। তার বুকে ও শরীরে গুলি
লেগেছে।
এদিকে জাপানি নাগরিক নিহত হওয়ার
পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের
রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক
(ডিআইজি) হুমায়ুন কবীর, জেলা প্রশাসক
(ডিসি) রাহাত আনোয়ার, পুলিশ সুপার
(এসপি) আবদুর রাজ্জাকসহ প্রশাসন ও
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত