আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জাপানি নাগরিক হোসি কোনিও হত্যার সুষ্ঠু তদন্ত চায় জাপান

জাপানি নাগরিক হোসি কোনিও হত্যার সুষ্ঠু তদন্ত চায় জাপান

মর্মাহত মার্কিন রাষ্ট্রদূত

রংপুরে জাপানের নাগরিক হোসি
কোনিওকে গুলি করে হত্যার সুষ্ঠু তদন্ত
চেয়েছে দেশটির দূতাবাস। ঘটনার জন্য দু:খ
প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা
বার্নিকাট অপরাধীদের দ্রুত বিচারের
আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
দূতাবাসের মিনিস্টার মাচুনাগা আজ
শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে
বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
মাধ্যমে জাপানি নাগরিক খুনের ঘটনাটি
আমরা জানতে পেরেছি। সুষ্ঠু তদন্তের
মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে বিচারের
আওতায় আনার দাবি জানাচ্ছি।
এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা
বার্নিকাট বলেছেন, ‘রংপুরে জাপানের
নাগরিক হোসি কোনিও হত্যার ঘটনায় আমি
গভীরভাবে মর্মাহত। আমি নিহতের পরিবার,
বন্ধু-বান্ধব ও জাপানের প্রতি সমবেদনা
জানাচ্ছি। এই অপরাধের সব দিক তদন্ত করে
অপরাধীদের যত দ্রুত সম্ভব বিচারের আওতায়
আনার জন্য আমি সরকারের প্রতি আহ্বান
জানাচ্ছি।’
জাপান দূতাবাস বাংলাদেশে অবস্থানরত
দেশটির নাগরিকদের সতর্ক করে এখন পর্যন্ত
কোনো বার্তা দেয়নি বা আনুষ্ঠানিকভাবে
কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে
রংপুরে দুর্বৃত্তদের হাতে জাপানি নাগরিক
নিহত হওয়ার পর ঢাকার দক্ষিণ কোরিয়ার
দূতাবাস নিজ দেশের নাগরিকদের সতর্কতা
অবলম্বন করার পরামর্শ দিয়েছে। দূতাবাসের
অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, স্থানীয়
গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৩ অক্টোবর
সকালে রংপুরের কাউনিয়া এলাকায়
অজ্ঞাত দুর্বৃত্তরা একজন জাপানি
নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই
অবস্থায় সব স্থানে সব সময় ব্যক্তিগত
নিরাপত্তা নিয়ে উচ্চ মাত্রার সতর্কতা
অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।
এর আগে রাজধানীর গুলশানে ইতালির
নাগরিক সিজার তাবেলা হত্যার পর
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা,
সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ইতালি
নিজ দেশের নাগরিকদের সতর্ক করে বার্তা
দিয়েছিল।
আজ পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া
উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি
এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৬৬ বছর
বয়স্ক জাপানের নাগরিক হোসি কোনিও।
নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের
প্রকল্প ছিল। সকালে বাসা থেকে এই
প্রকল্পে যাওয়ার পথে কচুআলুটারি এলাকায়
তাকে গুলি করে হত্যাকারীরা
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এতে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে গুলশানেও
একই কায়দায় ইতালির নাগরিক সিজার
তাবেলাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে
পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জাপান বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র
এবং অন্যতম বৃহত উন্নয়ন সহযোগী। বর্তমানে
জাপানের বৈদেশিক ওভারসিস কো-
অপারেশন ভলেন্টিয়ার্সের (জেওসিভি) ৬১
জন স্বেচ্ছাসেবক দেশের বিভিন্ন স্থানে
কৃষি, পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি
ক্ষেত্রে কাজ করছে। বাংলাদেশ-জাপান
সম্পর্ককে আরো গভীর করতে এসব
স্বেচ্ছাসেবক ভূমিকা রাখছে।

শেয়ার করুন

পাঠকের মতামত