আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই : আইজিপি

দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই : আইজিপি

দেশে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কোনো
সাংগঠনিক তৎপরতা নেই উল্লেখ করে মহাপুলিশ
পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন,
ইতালি ও জাপানের দু’নাগরিক হত্যাকান্ডের সাথে
জড়িতদের গ্রেফতার করা হবে।
তিনি বলেন, এ সব খুনীদের গ্রেফতারে পুলিশের
অভিযান অব্যাহত রয়েছে।
তিনি মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত
অপরাধ পর্যালোচনা ত্রৈমাসিক সভায় এ কথা
বলেন।
সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি,
পুলিশের অন্যান্য ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, অতীতে পুলিশ জঙ্গিবাদ, চরমপন্থী,
নাশকতাকারী এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য
অর্জন করেছে। সেই সাফল্য ধরে রাখতে হবে।
তিনি বলেন, দেশে জঙ্গিদের উত্থান না ঘটে সেজন্য
তাদের অপতৎপরতার ব্যাপারে সর্তক ও সজাগ
থাকতে ইতোমধ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের
নির্দেশ দেয়া হয়েছে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, জঙ্গিদের দেশের মাটি
থেকে নির্মূল করা হবে। এ দেশকে জঙ্গি রাষ্ট্র হতে
দেয়া হবে না।
সভায় অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম এন্ড
প্রসিকিউশন) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া বিগত তিন
মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এতে
দেশব্যাপী অপহরণ, খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও
শিশু পাচার, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধারসহ
সামগ্রিক আইন-শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত
আলোচনা হয়।
সভায় সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত
হোসেন, অতিরিক্ত আইজিপি (এডমিন এন্ড অপস্)
মোঃ মোখলেসুর রহমান, র্যাবের মহাপরিচালক
বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম)
মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি
(ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আবুল কাশেম,
ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান
মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত