আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেইঃ খালেদা জিয়া

অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেইঃ খালেদা জিয়া

জনগণের অধিকার নিশ্চিত করতে অগণতান্ত্রিক
অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো
বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া।
স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে
১৯৯০ সালের ১০ অক্টোবর ছাত্রদল নেতা
নাজির উদ্দিন জেহাদ পুলিশের গুলিতে নিহত হন।
দিবসটি উপলক্ষে শহীদ জেহাদের স্মৃতির
প্রতি গভীর শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা
করে শুক্রবার গণমাধ্যমে পাঠানো বাণীতে
এ মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে
১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদ
ক্ষমতা দখল করেন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার দৃঢ়
প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ
করেছিলেন।
খালেদা জিয়া বলেন, আমরা জিহাদের আরাধ্য
স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার ত্যাগ
অস্বীকৃত হবে। তাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে
রক্ষা এবং তাকে বিকশিত করতে আমাদের আরও
সংগ্রাম করতে হবে।
প্রসঙ্গত, নব্বইয়ের ছাত্রনেতারা শহীদ
জেহাদের লাশ ছুঁয়ে তৎকালীন এরশাদ সরকারকে
হঠানোর শপথ নেন। এই আন্দোলনের
ধারাবাহিকতায় ডিসেম্বরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন
এরশাদ। তারপর থেকে এ দিনটিকে জেহাদ দিবস
হিসাবে পালন করে আসছে বিএনপি।
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত
বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, মানুষের
স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের
ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সকল
স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে
আন্দোলনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শহীদ জেহাদের আত্মত্যাগের
প্রেরণাকে বুকে লালন করেই দেশী-
বিদেশী অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-
সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে
সক্ষম হবো।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর পৃথক বানীতে জেহাদের স্মৃতির প্রতি
শ্রদ্ধা জানান।
শহীদ জেহাদ দিবসে কর্মসূচি
দিবসটি উপলক্ষে বিএনপি ও নব্বইয়ের ছাত্র নেতারা
পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এরমধ্যে
রয়েছে- শনিবার সকাল সাড়ে ৮টায় শহীদ
জেহাদের ২৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে
জেহাদ স্মৃতি স্তম্ভে রাজধানীর দৈনিক বাংলা
মোড়ে বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ।
এছাড়া সকাল ১০ টায় নব্বইয়ের ছাত্রনেতাদের ঢাকা
রিপোর্টারস ইউনিটিতে জেহাদ স্মরণে আলোচনা
সভার আয়োজন করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত