আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

“মদীনার সনদের কথা বলে সরকার জনগণকে ধোঁকা দিয়েছে”

“মদীনার সনদের কথা বলে সরকার জনগণকে ধোঁকা দিয়েছে”

ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন পীর সাহেব বি—বাড়ীয়া বলেছেন, “মদীনার সনদ অনুসারে দেশ চালানো হবে, ইসলাম বিরোধী কোন আইন করা হবে না, নৌকার মালিক তুই আল্লাহ” প্রভৃতি কথা বলে সরকার জনগণকে ধোঁকা দিয়েছে ; অপরদিকে তেল, গ্যাস ও বিদ্যুৎ সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তাই সরকারের সকল বাধা উপেক্ষা করে জনগণ বিশাল সংখ্যায় সরকার বিরোধী বিভাগীয় সমাবেশগুলোতে হাজির হচ্ছে। এই অনির্বাচিত সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে গিয়ে বোর্ডের পরীক্ষায় ইসলাম শিক্ষা ও পাঠ্যসূচি থেকে অসংখ্য ইসলামী কাহিনী, প্রবন্ধ ও কবিতা বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ইসলামশূন্য করে নাস্তিকতা প্রতিষ্ঠার বিদেশি পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত। সরকারকে অবশ্যই পরীক্ষায় ইসলাম শিক্ষাসহ পাঠ্যসূচিতে বাদ দেয়া ইসলামী সবকিছু পুনর্বহাল করতে হবে।”

তিনি বলেন, “এই সরকার ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ৬ শতাধিক মানুষকে গুম করেছে এবং অসংখ্য আলেম ওলামা ও নেতা কর্মীকে খুন ও কারাবন্দি করে রেখেছে।”

তিনি আরো বলেন, “এই অনির্বাচিত সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে স্মরণকালের বৃহত্তম গণ আন্দোলন গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দল, সংগঠন ও সর্বস্তরের জনগণকে ঝাঁপিয়ে পড়তে হবে।”

তিনি ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত "সীরাতুন্নবী সম্মেলনে" প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

মহানগর সভাপতি মাওলানা ইলিয়াস আতহারীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন হারুনুর রশিদ খান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, আসাদুর রহমান খান, মাওলানা শায়খ মো. ইসমাইল, আ,ন,ম, রাহীমুল্লাহ, মাওলানা ফয়েজুল্লাহ মুফতি আব্দুল করিম হক্কানী, মুফতি মামুনুর রশীদ, মাওলানা শহীদুল্লাহ নেত্রকোনা, মাওলানা ওবায়দুল হক, আহমদ হোসেন ভূঁইয়া, মাওলানা বজলুর রহমান আমিনী, আহসানুল্লাহ শামীম, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানের, মাওলানা আবুল কাসেম, মাওলানা খন্দকার মাহবুবুর রহমান প্রমুখ।

এলএবাংলাটাইমস/এনএইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত