আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্লোগানে মুখর বিএনপির সমাবেশস্থল

স্লোগানে মুখর বিএনপির সমাবেশস্থল

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার।ইতোমধ্যে সমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা ছুটে এসেছেন। কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও আসছেন নেতা-কর্মীরা।

স্লোগানে-স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে রেখেছেন তারা। মাঠে অস্থায়ী মেডিকেল ক্যাম্পও রয়েছে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, সিলেটে পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘট চলার পরও লোকজন পায়ে হেঁটে, নৌকায় ও বিভিন্ন বিকল্প পথে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে সিলেটে প্রবেশের সময় বিভিন্ন পয়েন্টে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা দেওয়ার কিছু অভিযোগ উঠেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ৪ লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য ছিলো। বিভাগের বিভিন্ন এলাকা থেকে গতকালই বিপুল পরিমাণ মানুষ শহরে এসেছেন। ভোর থেকেই সমাবেশস্থলে লোক সমাগম বাড়ছে। আমাদের পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর সাড়ে ১২টা, আমরা সেটা এগিয়ে সকাল ১১টায় এনেছি।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও তিনটি গণসমাবেশ ও ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড/এনএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত