আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হতে হবে: শাজাহান খান এমপি

অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হতে হবে: শাজাহান খান এমপি

কাজ, মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জোরদার করতে হবে। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। বর্তমান বিশ্বব্যবস্থায় শ্রমিকশ্রেণি নিদারুণ ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে পুঁজির আগ্রাসী আক্রমণ ও প্রযুক্তিগত উন্নয়নে শ্রমিকরা ভীষণ ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্বব্যাপী শ্রমিকশ্রেণির কাজ ও মজুরি দুটিই সংকুচিত হচ্ছে। এই সংকট থেকে বাঁচতে হলে শ্রমিকশ্রেণিকে আরো বেশি করে সচেতন ও সংগঠিত হতে হবে। একই সাথে শ্রমিকশ্রেণিকে বর্তমান বৈশ্বিক ব্যবস্থাকে মোকাবেলায় দক্ষ শ্রম শক্তিতে রূপান্তরিত হতে হবে। জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশন বাংলাদেশের শ্রমিক শ্রেণি সচেতন ও সংগঠিত করে দক্ষতা অর্জনে উদ্যোগ গ্রহণ করতে হবে।

সোমবার (২১ নভেম্বর ২০২২) বিকাল ৩ টায় সেগুনবাগিচাস্থ কচিকাঁচার মিলনায়তনে “জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের অভিষেক ও আলোচনা সভা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

শাজাহান খান বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার এক—তৃতীয়াংশের বেশি শ্রমজীবী মানুষ। যাদের শ্রমে—ঘামে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অথচ তাদের নিজেদের জীবন চাকা ক্রমশই অচল হয়ে পরছে। এই বিপুল শ্রমজীবী মানুষকে সচেতন—সংগঠিত ও দক্ষ হিসেবে গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশ দ্রুত উন্নত দেশে পরিণত হতে পারে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ ২০৪১ রূপায়নে শ্রমশক্তিকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃর্পক্ষ প্রতিষ্ঠা করেছেন। যা প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম শ্রমশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।”

তিনি আরো বলেন, “জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশন মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন—২০৪১ রূপায়নে সরকারের সাথে গভীর সম্পর্ক স্থাপন করে দেশ উন্নয়নে সহযোগী হিসাবে কাজ করবে। এই ফেডারেশন শ্রমিক আন্দোলনের গতানুগতিক ধারা পরিহার করে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নতুন ধারা আন্দোলনর ঢেউ সৃষ্টি করবে। শ্রম দিয়ে কাজ দিয়েই তা সৃষ্টি করতে হবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, ন্যাশনাল স্কিলস্ ডেভেলপমেন্ট কতৃর্পক্ষের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এ.বি.এম খোরশেদ আলম, জাতীয় কারিগর শিল্প শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, সহ—সভাপতি আনোয়ার হোসেন মনির, আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বাছির, সৈয়দ মোঃ লিটন, মোঃ সেলিম, আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সরোয়ার আলম চৌধুরী, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু হানিফ প্রমুখ। সভায় সঞ্চালনা করেন জাতীয় কারিগর শিল্প শ্রমিক ফেডারেশনের সহ—সভাপতি আলাউদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।

এলএবাংলাটাইমস/এনএইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

শেয়ার করুন

পাঠকের মতামত