আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হোসি কোনিও হত্যার ৯ দিন পর ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার

হোসি কোনিও হত্যার ৯ দিন পর ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার

ডিসির সাথে জাপানি প্রতিনিধি দলের বৈঠক

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে হোসি কোনিও নিহত
হওয়ার ঘটনায় তিন সদস্যের জাপানী
প্রতিনিধি দল গতকাল (রোববার)
স্থানীয় জেলা প্রশাসকের সাথে বৈঠক
করেছেন। সকাল ১১টায় জেলা
প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে
কি কি আলোচনা হয়েছে তা জানা
যায়নি। তবে জেলা প্রশাসক রাহাত
আনোয়ার বৈঠক শেষে সাংবাদিকদের
জানিয়েছেন, হোসি কোনিও হত্যাকা-ে
র বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচারে
সার্বিক সহযোগিতা কামনা করেছেন
প্রতিনিধি দল। আমরা তাদের সব ধরনের
সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছি।
এদিকে, জেলা প্রশাসকের সাথে বৈঠক
শেষে বেলা ১টার দিকে জাপানী
প্রতিনিধি দল হত্যাকা-ের ঘটনাস্থল
কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে
যান। সেখানে গিয়ে তারা ঘটনাস্থলসহ
আশপাশের এলাকা পরীক্ষা-নিরীক্ষা
করেন। এ সময় প্রতিনিধি দলের সাথে
ছিলেন তদন্ত টিমের সদস্য পিবিআই-এর
এএসপি আব্দুস সালাম এবং রংপুর
পুলিশের এসএসপি জয়নাল আবেদীনের
নেতৃত্বে একটি প্রতিনিধি দল।ঘটনার ৯
দিনের মাথায় গতকাল (রোববার)
শক্তিশালী মেটাল ডিটেক্টর দিয়ে
পরীক্ষার এক পর্যায়ে বেলা আড়াইটার
দিকে সেখানকার মাটির নিচ থেকে
একটি বুলেট উদ্ধার করেন প্রতিনিধি দল।
সেখানে পুলিশের এএসপি জয়নাল
আবেদীন সাংবাদিকদের জানান,
বুলেটটি শরীর ভেদ করে মাটির নিচে
গিয়েছিল। আরো অনুসন্ধান চলছে।
এদিকে, হোসি কোনিও হত্যার ঘটনায়
শুক্রবার পাবনা থেকে আটককৃত সুইট এবং
রংপুর মহানগরীর খেড়বাড়ি এলাকা
থেকে আটক জীবনকেও জিজ্ঞাসাবাদ
শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে
রাজশাহী থেকে আটক ২ ব্যাংক
কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ শেষে
ছেড়ে দেয়া হয় এবং রিমান্ডে নেয়া
বিপ্লবের রিমান্ড বাতিল করে আদালতে
পাঠানো হয়। ওদিকে, হোসি কোনিওর
লাশ দাফন কিংবা হস্তান্তরের বিষয়ে
গতকালও কোন সিদ্ধান্ত না হওয়ায় এ
রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে
রাখা ছিল। তবে খুব শিগগিরই তার লাশ
দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য,
গত ৩ অক্টোবর (শনিবার) রংপুর শহরের
অদূরে কাউনিয়া উপজেলার কাচু
আলুটারী গ্রামে নিজ খামারে যাওয়ার
পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন
জাপানী নাগরিক হোসি কোনিও।


শেয়ার করুন

পাঠকের মতামত