আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাজন হত্যার প্রধান আসামি কামরুল ঢাকায়

রাজন হত্যার প্রধান আসামি কামরুল ঢাকায়

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে
পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি কামরুল
ইসলামকে সৌদি আরব থেকে ঢাকায় আনা
হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার কিছুক্ষণ
আগে তাদের ফ্লাইট ঢাকার শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের
(এপিবিএন) এসপি রাশেদুল ইসলাম খান
জানান, দুপুর ২টা ৫৭ মিনিটে বাংলাদেশ
বিমানের একটি ফ্লাইটে কামরুলকে
নিয়ে বিমানবন্দরে পৌঁছান পুলিশ
কর্মকর্তারা।
সৌদি আরবে পুলিশের হেফাজতে থাকা
কামরুলকে আনতে গত সোমবার
ভোরে রিয়াদে যান পুলিশ সদর
দপ্তরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম,
সিলেট মেট্রোপলিটন পুলিশের
অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত
উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার
এএফএফ নেজাম উদ্দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কামরুলকে
ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মাধ্যমে অনুরোধ করলে সৌদি
কর্তৃপক্ষ তাতে সম্মত হয়।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির
অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩
বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর
বিদেশে পালিয়ে যান কামরুল। রাজনকে
নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে
পড়ার পর সারাদেশে ক্ষোভের
সঞ্চার হয়। তখন প্রবাসীদের সহায়তায়
কামরুলকে আটক করে সৌদি পুলিশের
হাতে তুলে দেন বাংলাদেশ দূতাবাসের
কর্মকর্তারা।
এরপর কামরুলকে ফেরাতে
ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ
নেয় বাংলাদেশ পুলিশ, জারি করা হয় রেড
নোটিস।
রাজন হত্যাকাণ্ডের বিচার
ইতোমধ্যে শুরু হয়েছে সিলেটের
আদালতে। বুধবার পর্যন্ত এই মামলায় ২৯
জনের জবানবন্দি শুনেছে আদালত।
আসামিদের মধ্যে ১০ জনকে
গ্রেফতার করেছে পুলিশ। পলাতকদের
মধ্যে কামরুলের ভাই সদর উপজেলার
শেখপাড়ার বাসিন্দা শামীম আহমদের
সঙ্গে পাভেল আহমদ নামে
আরেকজন রয়েছেন। কামরুলের
আরেক ভাই এই মামলায় গ্রেফতার হয়ে
কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত