আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মোড়ে মোড়ে প্যান্ডেল টানিয়ে আ.লীগ কর্মীদের অবস্থান

মোড়ে মোড়ে প্যান্ডেল টানিয়ে আ.লীগ কর্মীদের অবস্থান

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা সড়কে প্যান্ডেল টানিয়ে চেয়ার পেতে বসেছেন।

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা সড়কে প্যান্ডেল টানিয়ে চেয়ার পেতে বসেছেন। তাঁদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কোনো অরাজকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করতে তাঁরা মাঠে নেমেছেন।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন আল্লাহ করিম জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবস্থান করছেন। সেখানে ব্যানারে লেখা, বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অবরোধ তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বসে আছেন।

মোহাম্মদপুরের টাউন হলে শহীদ পার্ক কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়েছেন ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। সেখানে মাইকে নেতারা বক্তব্য দিচ্ছেন। নেতারা বলছেন, ‘বাসা থেকে বিদায় নিয়ে এসেছি আপনাদের নৈরাজ্য ও সন্ত্রাসবাদ প্রতিহত করার জন্য। সামনে আসেন, আমরা দেখতে চাই, আপনারা কী করতে পারেন। দেশকে অনিরাপদ রেখে বাসায় ফিরব না।’

আদাবর শম্পা সুপার মার্কেটের সামনে প্যান্ডেল টানিয়ে অবস্থান নিয়েছেন ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মাইকে গান বাজানো হচ্ছে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান কয়েক শ নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্যান্ডেলে থামেন। তিনি বিভিন্ন মোড়ে, যেখানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন, সেখানে যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে যাচ্ছেন।

এস এস ফিলিং স্টেশনের বিপরীতের জমায়েতে যান সংসদ সদস্য আগা খান। তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্বের যুদ্ধ–পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে গেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে কেউ না খেয়ে নেই। দেশের মানুষ ভালো আছে।

সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদকের অবস্থানকালে রাস্তায় মোটরসাইকেল নিয়ে প্রচুর নেতা-কর্মী অবস্থান নেন। এতে প্রায় আধা ঘণ্টার মতো ঢাকার দিকে প্রবেশপথে যানজট সৃষ্টি হয়।

মিরপুর ১১ নম্বর সেকশনের এ ব্লকেও প্যান্ডেল টানিয়ে নেতা-কর্মীদের সড়কে অবস্থান নিতে দেখা যায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত