আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: অন্তত ৬ মার্কিন নাগরিক ভাইরাসের সংস্পর্শে

        তাইওয়ান সার্বভৌমত্ব ছাড়বে না, সংঘাতও চায় না: প্রেসিডেন্ট লাই

        যুক্তরাষ্ট্রের এয়ার শোতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিরাপদে চার ক্রু

        ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে সরকারি অর্থায়ন আটকে দিল মার্কিন সিনেটের নিয়মরক্ষক

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

ফখরুল-আব্বাসকে ডিভিশন দেওয়া হয়েছে, জানাল রাষ্ট্রপক্ষ

ফখরুল-আব্বাসকে ডিভিশন দেওয়া হয়েছে, জানাল রাষ্ট্রপক্ষ

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিভিশন (প্রথম শ্রেণির বন্দির মর্যাদা) দেওয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার এ তথ্য জানানোর পর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য রাখেন।

এদিন আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে কারাগারে ডিভিশন চেয়ে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস পৃথক রিট করেন। এ বিষয়ে ডিএজি বাশার বলেন, কারাগারে তাঁদের ডিভিশন দেওয়ার নথি আদালতকে দিয়েছি। এখন এ রিট আর চলতে পারে না।

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে নয়াপল্টনে সংঘর্ষ ও উত্তেজনার জেরে গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। এর পরদিন দুপুরে জানানো হয়, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।এর পরদিন জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁদের কারাগারে ডিভিশন ও প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশও দেন আদালত।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত