আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ফারদিনের মৃত্যুর বিষয়টি র‍্যাব-ডিবি সুন্দর বিশ্লেষণ করে বলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফারদিনের মৃত্যুর বিষয়টি র‍্যাব-ডিবি সুন্দর বিশ্লেষণ করে বলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের মৃত্যু নিয়ে তদন্তে পাওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে র‍্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শুক্রবার মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মন্ত্রী বলেন, “আমার মনে হয়, আমাদের র‍্যাব, আমাদের ডিবি, বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের (সাংবাদিক) কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নিন। ফারদিন নূরের লাশ উদ্ধারের ৩৭ দিন পর গত বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করে, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন। র‍্যাবের দাবিও একই। তবে তারা আত্মহত্যা না বলে বলেছে স্বেচ্ছামৃত্যু।” দুটি সংস্থাই বলেছে, গত ৪ নভেম্বর দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে ফারদিন ঢাকার ডেমরার সুলতানা কামাল সেতু থেকে স্বেচ্ছায় শীতলক্ষ্যা নদীতে লাফ দেন। যদিও এর আগে বলা হচ্ছিল, ফারদিনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়াকেন্দ্রিক অপরাধী চক্র খুন করে থাকতে পারে। শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ৪ নভেম্বর দুপুরে বুয়েট ক্যাম্পাসে যাওয়ার কথা বলে ডেমরার কোনাপাড়ার বাসা থেকে বের হন ফারদিন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জঙ্গিবাদ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই উত্থান ঘটানোর চেষ্টা হয়েছে। আমি মনে করি, একটি গোষ্ঠী কোনো না কোনো উদ্দেশ্যে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করে। আমাদের দেশে জঙ্গিবাদের শাখা-প্রশাখা বিস্তার ঘটাতে পারেনি। এটি সমূলে উৎপাটন করতে না পারলেও নিয়ন্ত্রণে আনা হয়েছে। যখন আমাদের ছেলেরা ধর্মের সঠিক ব্যাখ্যা পাচ্ছে, তখনই তারা জঙ্গিবাদের পথ থেকে ফিরে আসছে।’ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আত্মহত্যাকারী ব্যক্তি যে ফারদিন, সেটিই তো নিশ্চিত না : বাবা পার্বত্য অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, সীমান্ত এলাকায় অনেকগুলো সীমান্তরেখা আছে। দুর্গম হওয়ায় পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। পুলিশকেও দুটি হেলিকপ্টার দেওয়ার প্রক্রিয়া চলছে।

অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সীমান্ত রক্ষা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঝেমধ্যে অনেক মতবাদের অনুসারীরা, অনেক উদ্দেশ্য নিয়ে জড়ো হয়ে সীমান্ত এলাকা বেছে নেয়। সাম্প্রতিক সময়ে এমন গোষ্ঠী বান্দরবান সীমান্তে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছিল। গোয়েন্দারা বিষয়টি জানতে পারে। পরে অভিযান চালিয়ে অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত