আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মজার ইশকুলের চার স্বেচ্ছাসেবকের জামিন

মজার ইশকুলের চার স্বেচ্ছাসেবকের জামিন

রাজধানীর রামপুরা বনশ্রীর একটি বাসা থেকে ১০
শিশুকে উদ্ধারের ঘটনায় করা মামলায় অদম্য বাংলাদেশ
ফাউন্ডেশনের চার স্বেচ্ছাসেবককে জামিন
দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম ইউসুফ
হোসেনের আদালতে আজ সোমবার তাদের
আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি
শেষে পাঁচ হাজার টাকা বন্ডে তাদের জামিন মঞ্জুর
করেন আদালত। আসামিরা হলেন : আরিফুর রহমান,
হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম
শুভ।
২০১৫ সালের ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রীর
'সি' ব্লকের ১০ নম্বর রোডের ৭ নম্বর বাসার
২০৬ নম্বর ফ্ল্যাট থেকে ১০ শিশুকে উদ্ধার করা
হয়। একজন মহিলা রামপুরা থানায় অভিযোগ করেন,
তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি
জানতে পেরেছেন, রামপুরার ওই বাসায় তার
ছেলেকে আটক রাখা হয়েছে। পরে পুলিশ
অভিযান চালিয়ে এক মহিলাসহ চারজনকে আটক
করে। তারা অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের
স্বেচ্ছাসেবক বলে জানা যায়। ওই ঘটনায় তাদের
বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে তাদের রিমান্ডে
নেওয়া হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো : ভোলার বাবুল (১০),
আব্বাস (১০), স্বপন (১১); নোয়াখালীর আকাশ (৯),
রফিক (১৪); কুমিল্লার মোবারক হোসেন (১৪);
পিরোজপুরের আবদুল্লাহ আল মামুন (১১),
নারায়ণগঞ্জের ইব্রাহিম (১০), ময়মনসিংহের রাসেল
(১৪) ও মৌলভীবাজারের ফরহাদ হোসেন (৯)।

শেয়ার করুন

পাঠকের মতামত