আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভিসা সহজ করবে ইন্দোনেশিয়া, চালু হবে সরাসরি ফ্লাইট

ভিসা সহজ করবে ইন্দোনেশিয়া, চালু হবে সরাসরি ফ্লাইট

করোনা মহামারিউত্তর সময়ে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিমান চলাচল চুক্তি নবায়নসহ সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, সরাসরি ফ্লাইট চালু হলে যোগাযোগ বৃদ্ধিসহ দুই দেশের বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বিমান চলাচল খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশে এ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে ক্রু প্রশিক্ষণসহ উড়োজাহাজের সিমুলেটর প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে স্থাপনা নির্মাণ, ফ্লাইট ক্যালিব্রেশন, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত