আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি চূড়ান্ত

মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি চূড়ান্ত

ছবি: এলএবাংলাটাইমস

দেশের প্রথম মেট্রোরেল আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি-আগারগাঁও অংশের উদ্বোধন করবেন।

মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে মেট্রোরেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে উদ্বোধনীস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসম্মুখে উন্মোচন করবেন সরকারপ্রধান।উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করবেন।উদ্বোধনের পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ি, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে।

২০২৪ সালে এমআরটি-৬ লাইন মতিঝিল পর্যন্ত চালুর পর পিক আওয়ারে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী হবে বলে সমীক্ষায় বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত