আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছি: কাদের সিদ্দিকী

উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছি: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কৃষক
শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে
নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন
হাইকোর্ট। এরপর তিনি সাংবাদিকদের
কাছে বলেন, আমি আইনের শাসনে
বিশ্বাসী, উচ্চ আদালতে এসে আমি ন্যায়
বিচার পেয়েছি। আজ বুধবার উচ্চ আদালতে
আদেশের পর আদালতের অ্যানেক্স ভবনের
সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন
মন্তব্য করেন কাদের সিদ্দিকী। কাদের
সিদ্দিকী বলেন, আমি জনগণের কাছে
যেতে চাই। জনগণের মাঝে গিয়ে আমি কাজ
করতে চাই। এদিকে এ আদেশের পর নির্বাচন
কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম
বলেছেন, আমরা এ আদেশের বিরুদ্ধে
সুপ্রিমকোর্টে অপিল করবো।
এদিকে আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪
(কালিহাতী) আসনের উপ-নির্বাচন। এতে
কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে
কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন
সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু
ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান
তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এরপর গত ১৬ অক্টোবর এই দুই নেতা
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে
ইসিতে আপিল আবেদন করেন। গত রবিবার
বিকেলে প্রধান নির্বাচন কমিশনার
(সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের
নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন
কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায়
দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ
করে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট
করেন কাদের সিদ্দিকী।

শেয়ার করুন

পাঠকের মতামত