আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আমাদের কাছে কিছুই অসম্ভব নয়, তার প্রমাণ পদ্মা সেতু: আইনমন্ত্রী

আমাদের কাছে কিছুই অসম্ভব নয়, তার প্রমাণ পদ্মা সেতু: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। এটি শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের জনগণের নিজেদের শক্তিতে বড় কিছু করার প্রতীক। আমরা করতে পারি, আমাদের কাছে কিছুই অসম্ভব নয়, সেটা প্রমাণ করার একটি প্রতীক হচ্ছে পদ্মা সেতু।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার কসবা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত জুন মাসে পদ্মা সেতু চালু করেছেন। ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু করেন। আগামী কিছুদিনের মধ্যে কর্ণফুলী ট্যানেল ও আরও ফোরলেন রাস্তার উদ্বোধন করবেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। আমরা সেই অবস্থান ধরে রাখতে চাই। শেখ হাসিনা ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান। এজন্য যা করা প্রয়োজন, সেটা আমাদের করতে হবে।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান মিন্টু, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে আইনমন্ত্রী আনিসুল হকের মাতা মরহুমা জাহানারা হক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ চারজনকে গুণীজন সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত