আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৫১তম বছরে পা রাখলো বিমান

৫১তম বছরে পা রাখলো বিমান

৫১ তম বছরে পা রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার ৪ জানুয়ারি বিমানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাক-ঢোল বাজানোর মতো বড় ধরনের তেমন কোনো উৎসবের ব্যবস্থা নেওয়া হয়নি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও শফিউল আজিম (অতিরিক্ত সচিব) বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান এয়ারলাইন্সকে বিশ্ববাজারে আরও প্রসারিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত বছর বিশাল পরিসরে বিমানের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ কারণে নতুন এ বছর বিমানের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় কোনো আয়োজন করা হয়নি। গত অর্থবছরে (২১-২২) বিমান ৪৩৬ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। এই প্রতিষ্ঠানকে আরও লাভজনক এবং বিশ্ববাজারে এর পরিধি বৃদ্ধি করতে এরই মধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিমান কর্মকর্তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন। বাণিজ্যিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২০০৭ সালের ২৩ জুলাই বিমানকে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় যা সম্পূর্ণভাবে সরকারি মালিকানাধীন। এটি ১৩ সদস্যের একটি পরিচালনা পর্যদ দ্বারা পরিচালিত।

বিভিন্ন দেশের ২০টি শহরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গন্তব্য রয়েছে। বর্তমানে বিমান বহরে মোট ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৮টি হচ্ছে বিমানের নিজস্ব উড়োজাহাজ। যার মধ্যে ০৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ০২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিম লাইনার, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার, ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০৩০ সালের মধ্যে এশিয়ার সেরা ১০টি এয়ারলাইন্সের একটি হিসেবে বিশ্বমান অর্জনের রূপকল্প সামনে রেখে কাজ করে যাচ্ছে বলে জানান বিমানের সিইও শফিউল আজিম।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত