আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'৪০০ বছরের ইতিহাসে প্রথম হামলা'

'৪০০ বছরের ইতিহাসে প্রথম হামলা'

বাংলাদেশের রাজধানী ঢাকার পুরোনো
অংশে আশুরা উপলক্ষে শিয়াদের
তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময়
বোমা হামলায় অন্তত এক ব্যক্তি নিহত
হয়েছে।
এই ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ আহত
হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকার হোসেনী দালান চত্বরে শুক্রবার
দিবাগত রাত দু’টার দিকে এই হামলা ঘটে।
বাংলাদেশে এই প্রথম তাজিয়া মিছিলে
বোমা হামলার ঘটনা ঘটলো।
পুলিশ জানিয়েছে, বোমা হামলায়
ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নামের ১৫-বছর
বয়সী এক কিশোর নিহত হয়।
তার বাড়ি লালবাগ এলাকায় এবং সে
তাজিয়া মিছিলে অংশ নিতে সেখানে
এসেছিল।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তাদের চিকিৎসায় বহু মানুষ হাসপাতালে
গিয়ে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা
জানিয়েছেন, আহতদের বেশিরভাগই
আশঙ্কামুক্ত।
হোসেনী দালান চত্বরে রক্তের ঢল
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হোসেনী
দালান চত্বরে বিভিন্ন জায়গায় হতাহতদের
ছোপ ছোপ রক্ত পড়ে আছে।
পুলিশ ঐ জায়গা এবং যেসব জায়গায় বোমা
বিস্ফোরিত হয়েছে সেই জায়গাগুলো
নিরাপত্তা কর্ডন করে ঘিরে রেখেছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র
সদস্যরা সেখান থেকে আলামত সংগ্রহ
করছেন।
হোসেনী দালান চত্বরে সিসিটিভির ফুটেজও
পুলিশ সংগ্রহ করেছে বলে কর্মকর্তারা
বলছেন।
স্থানীয় চকবাজার থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক
জানিয়েছেন, তাজিয়া মিছিলের জন্য
হোসেনী দালান চত্বরে এক হাজারের বেশি
শিয়া মুসলিম জড়ো হয়েছিলেন।
তাদের মিছিল শুরু করার প্রস্তুতির সময়ই পর
পর তিনটি বোমা বিস্ফোরিত হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহজনক
তিনজনকে আটক করা হয়েছে।
এছাড়া বিস্ফোরিত হয়নি এমন আরো দুটি
বোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশ উল্লেখ করেছে, উদ্ধার করা
বোমাগুলো কালো স্কচ টেপ দিয়ে প্যাঁচানো
ছিল।
এগুলো হাতে তৈরি গ্র্রেনেড বলে পুলিশ
প্রাথমিকভাবে ধারণা করছে।
৪০০ বছরের ইতিহাসে প্রথম হামলা
এই তাজিয়া মিছিলের সংগঠকদের অন্যতম
একজন এম. এম. ফিরোজ হোসাইন বিবিসি
বাংলাকে বলেন, “আমরা শিয়া মুসলিমরা
৪০০ বছর ধরে ঢাকায় এই তাজিয়া মিছিলের
আয়োজন করে আসছি। কখনও আমরা কোন
ধরণের হুমকি পাইনি এবং কখনও আমাদের
ওপর কোন হামলাও হয়নি।''
''বাংলাদেশে সকলের সাথে ভালো সম্পর্ক
এবং সম্প্রীতির পরিবেশ আমরা পেয়েছি।"
তিনি এই হামলাকে ন্যাক্কারজনক ঘটণা বলে
বর্ণনা করেন।
মি. হোসাইন বলেছেন, দেশে অস্থিতিশীল
পরিস্থিতি সৃষ্টির জন্য এই হামলা করা
হয়েছে বলে তারা মনে করছেন।
এদিকে, শনিবার ভোররাতে ঢাকা মহানগর
পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া
ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বিবিসিকে জানান, তাজিয়া
মিছিলের জন্য সেখানে পুলিশ, র্যাব এবং
সাদা পোশাকে পুলিশের ব্যাপক নিরাপত্তা
নেয়া হয়েছিল।
এমন নিরাপত্তার মধ্যে বোমা
হামলাকারীরা তাজিয়া মিছিলে অংশ
নেয়ার সাজ নিয়ে হোসেনী দালান
কম্পাউন্ডে প্রবেশ করে ঘটনা ঘটিয়েছে
বলে তারা মনে করছেন।
পুলিশ কমিশনার আরও বলেন, “এটি কোন
জঙ্গী হামলা নয়। দেশে যারা অস্থিতিশীল
পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারাই
পরিকল্পিতভাবে এই নাশকতা করেছে।”

শেয়ার করুন

পাঠকের মতামত