আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মিলল ঠিকানা ফিরিয়ে দাও ২২টি বছর

মিলল ঠিকানা ফিরিয়ে দাও ২২টি বছর

সিলেট কারাগার থেকে মুক্তির পর ফজলু মিয়া। ছবি : সংগৃহীত

সরকারের উচিত তাকে বিশেষ পেনশন দেয়া;

বিনা অপরাধে ২২ বছর সিলেট কারাগারে
বন্দি জীবন কাটিয়ে মুক্ত ফজলু মিয়া
অবশেষে পেয়েছেন আপন ঠিকানা। পরিবার
থেকে ৩৫ বছর বিচ্ছিন্ন থাকার পর বৃদ্ধা মা
মজিরন বেওয়ার (৮০) কাছে ফিরবেন দুই-এক
দিনের মধ্যে। মামাসহ স্বজনদের সঙ্গে
গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে কথা
বলেছেন ফজলু। তাঁকে জামালপুরের
শাউনিয়ায় নিজ গ্রামে ফিরিয়ে আনতে দুই
মামা গিয়েছেন সিলেটে।
জামালপুরের জেলা প্রশাসক মো.
শাহাবুদ্দিন খান গতকাল সাংবাদিকদের
জানিয়েছেন, ফজলুর প্রকৃত পরিচয় নিশ্চিত
করতে পরিবারের সদস্যদের ডাকা হয়েছিল।
সিলেটে অবস্থানরত ফজলুর সঙ্গে তাদের
মোবাইল ফোনে কথাও হয়েছে। এখন ফজলুকে
তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনতে
প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের
সহযোগিতা করা হবে।
স্বজনরা জানায়, ফজলু মিয়া জামালপুর সদর
উপজেলার নারায়ণপুর এলাকার শাউনিয়া
গ্রামের বিষু মিয়ার ছেলে। বাবা মারা
গেছেন, বেঁচে আছেন মা মজিরন বেওয়া।
একমাত্র বোন হামেদা বেগম, নানা মৌলভি
হাসমত উল্লাহ, মামা আব্দুল হালিম, আব্দুল
গনি, আব্দুর রেজ্জাক, আব্দুস ছাত্তার ও
মফিজ উদ্দিন জীবিত আছেন। ৩৫ বছর আগে
রাগ করে বাড়ি থেকে চলে যাওয়ার পর
ফজলুর আশ্রয় জুটেছিল সিলেটের গোলাম
মাওলা নামের এক ব্যক্তির কাছে। তাঁকে
নিয়ে বছর তিনেক পর একবার শাউনিয়া
গ্রাম ঘুরে যাওয়ার পর ফজলুর সঙ্গে
যোগাযোগ হয়নি কারো। মজিরন বেওয়া
একমাত্র ছেলের সন্ধান না পেয়ে কাঁদতে
কাঁদতে অন্ধ হয়েছেন। স্বামীর মৃত্যুর পর
মজিরন বর্তমানে থাকেন ভাইদের আশ্রয়ে।
সম্প্রতি গণমাধ্যমের সংবাদে ফজলুর
স্বজনরা জানতে পেরেছে তাঁর জেলমুক্তির
কথা। কিন্তু পরিচয়ের 'সঠিকতা' যাচাইয়ের
সুযোগ হচ্ছিল না। অবশেষে বুধবার
জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন
খান এ বিষয়ে উদ্যোগী হন। তিনি নিজ
বাসায় ডেকে পাঠান ফজলুর পরিবারের
সদস্য ও স্বজন দাবিদারদের। তিনি গতকাল
সকালে সিলেটে অবস্থানরত ফজলু মিয়ার
সঙ্গে তাদের ফোনে কথা বলার সুযোগ করে
দেন। নানা-মামাসহ আত্মীয়রা কথা বলে
নিশ্চিত হয়।
২২ বছরের বন্দি জীবনের পর স্বজনের সন্ধান
না পেয়ে আদালত সিলেটের সুরমা থানার
তেতুলী ইউনিয়নের মেম্বার কামাল উদ্দিন
রাসেলের হেফাজতে ফজলু মিয়াকে
হস্তান্তর করেন। বর্তমানে সেখানেই
অবস্থান করছেন ফজলু। দীর্ঘ কারাবাসে
তিনি মানসিক ভারসাম্য অনেকটাই
হারিয়েছেন। তবে স্বজনদের চিনতে পারায়
এখন স্বস্তিতে সবাই। ফজলুকে নিজ বাড়িতে
ফিরিয়ে আনতে গতকাল বিকেলেই দুই মামা
আব্দুস ছাত্তার ও মফিজ উদ্দিন সিলেটের
উদ্দেশে রওনা হয়েছেন। জীবনের
শেষবেলায় মায়ের কাছেও পৌঁছেছে
সন্তানের বেঁচে থাকার সংবাদ। দৃষ্টিহীন
মজিরন সন্তানকে দেখতে না পেলেও এখন
শুনতে চান মা ডাক। এরই অপেক্ষায় প্রহর
গুনছেন তিনি। প্রশাসনিক ও আইনি বাধা না
থাকলে দুই-এক দিনের মধ্যেই মা-ছেলের
মিলন ঘটবে বলে তাঁরা মনে করছেন।
১৯৯৩ সালে সিলেট কোতোয়ালি থানার
পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ফজলুকে
কারাগারে পাঠিয়েছিল। এরপর
পরিবারবিচ্ছিন্ন ফজলু মিয়ার মুক্তির জন্য
কেউ উদ্যোগী হয়নি। ২২ বছর পর আদালত ও
কারা প্রশাসন উদ্যোগী হয়ে গত ১৩ অক্টোবর
স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারের জিম্মায়
মুক্তির ব্যবস্থা করেছে। কিন্তু নিজ
ঠিকানা স্মরণ করতে না পারায় পরিবারের
কাছে ফিরতে পারছিলেন না তিনি।


শেয়ার করুন

পাঠকের মতামত