আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পাইপলাইনে ভারত থেকে ডিজেল আসতে পারে এপ্রিলে

পাইপলাইনে ভারত থেকে ডিজেল আসতে পারে এপ্রিলে

আগামী এপ্রিলে পাইপলাইনে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হতে পারে। এ লক্ষ্যে নির্মাণাধীন ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজও শেষ পর্যায়ে। যদিও ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) রোববার এক প্রতিবেদনে আগামী মাসেই ডিজেল সরবরাহ শুরুর তথ্য দিয়েছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আসামভিত্তিক ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা নুমালিগড় রিফাইনারির (এনআরএল) বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপো পর্যন্ত এই পাইপলাইনে জ্বালানি বহন করা হবে। পিটিআইর প্রতিবেদনে এনআরএলের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে বলা হয়, দ্বিপক্ষীয় এই প্রকল্পের কৌশলগত সব কাজ ভারতের অর্থায়নে গত বছরের ১২ ডিসেম্বরে শেষ হয়েছে। ফেব্রুয়ারিতে এই পাইপলাইন উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে বিপিসির সূত্র মতে, ২০১৮ সালের সেপ্টেম্বরে উদ্বোধন করা এ প্রকল্পের বাংলাদেশ অংশের অগ্রগতি এখন পর্যন্ত ৮৭ শতাংশ। মূলত ডিপো নির্মাণ ও জমি অধিগ্রহণে জটিলতার কারণে প্রকল্পের কাজে বিলম্ব হয়েছে। আন্তর্জাতিক বাজারে ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ট্যাঙ্ক নির্মাণে গড়িমসি করে। পরে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে প্রকল্পের কাজ এগিয়ে চলে।

পিটিআইর প্রতিবেদনে বলা হয়, এই পাইপলাইন নির্মাণে ব্যয় ৭৭ দশমিক শূন্য ৮ কোটি রুপি। এর মধ্যে ভারতের অংশের জন্য ৯১ দশমিক ৮৪ কোটি রুপি বিনিয়োগ করেছে এনআরএল। বাংলাদেশ অংশের জন্য ২৮৫ দশমিক ২৪ কোটি রুপি অনুদান সহায়তা দিয়েছে ভারত। ভূমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কাজে বাংলাদেশ সরকার বরাদ্দ দিয়েছে ৩০৬ কোটি টাকা।

এনআরএল এবং বিপিসি ২০১৭ সালের এপ্রিলে এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়ে দীর্ঘমেয়াদি চুক্তি সই করে। সংশ্লিষ্টদের মতে, চুক্তি অনুসারে ডিজেলের দামে বাড়তি সুবিধা পাবে এনআরএল। কারণ ভারত থেকে ডিজেল আমদানির যে প্রিমিয়াম ধরা হয়েছে তা বর্তমানে বিপিসির তেল আমদানির নির্ধারিত প্রিমিয়ামের চেয়ে বেশি। চুক্তি অনুসারে, প্রথম তিন বছর ২ লাখ টন, পরের তিন বছর ৩ লাখ টন, এর পরের চার বছর ৫ লাখ টন এবং অবশিষ্ট পাঁচ বছরে ১০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা যাবে। ২০১৭ সাল থেকে এনআরএল থেকে রেলওয়ের মাধ্যমে প্রতি মাসে প্রায় ২ হাজার ২০০ টন ডিজেল আমদানি করছে বিপিসি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত