আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হোসেনি দালানে হামলা ভেতর থেকেই : র্যাব

হোসেনি দালানে হামলা ভেতর থেকেই : র্যাব

পুরান ঢাকায় হোসেনি দালানে শিয়াদের সমাবেশে
হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো ছিল হাতে তৈরি।
সেগুলো চত্বরের ভেতর থেকে মারা
হয়েছিল বলে জানিয়েছেন র্যাব-১০ ব্যাটালিয়নের
অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। পুরান ঢাকার
নাজিমউদ্দিন রোডের হোসেনি দালান চত্বরে
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সব কথা জানান তিনি।
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, তাজিয়া
মিছিলের প্রস্তুতিকালে হোসেনি দালানের সামনে
সন্ত্রাসীরা যে গ্রেনেড ছুড়ে মারে তা হাতে
তৈরি। এটা তারা পরীক্ষামূলক ব্যবহার করে
দেখেছে যে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি
হয়।
গ্রেনেডগুলো হোসেনি দালান চত্বরের
ভেতর থেকে নাকি বাইরে থেকে মারা হয়েছিল-
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো
ভেতর থেকে মারা হয়েছিল। কারণ চত্বরের
চারপাশে বড় বড় দেয়াল ও ভবন রয়েছে। বাইরে
থেকে এগুলো মারা সম্ভব নয়। তিনি জানান,
গ্রেনেডে ব্যবহৃত দুটি সেফটি ক্লিপ রবিবার দুপুর
পৌনে ১২টায় উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা মোট
৫টি গ্রেনেড বিস্ফোরণের চেষ্টা করে। এর
মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত
ছিল।
শনিবার ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি
গ্রেনেড ও দুটি সেফটি ক্লিপ উদ্ধার করা হয়। বাকি
ক্লিপ খোঁজা হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে
তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫
মিনিটে হোসেনি দালান চত্বরে পর পর তিনটি
গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক
কিশোর নিহত হয়। আহত হন শতাধিক। তাদের ঢাকা
মেডিক্যাল ও মিটফোর্ড মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে
কয়েকজনের অবস্থা গুরুতর।

শেয়ার করুন

পাঠকের মতামত