আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

তাবেলা সিজার হত্যার রহস্য উদঘাটন, আটক ৪

তাবেলা সিজার হত্যার রহস্য উদঘাটন, আটক ৪

ঢাকায় ইতালীয় নাগরিক তাবেলা সিজারের
সন্দেহভাজন তিন হত্যাকারীসহ চারজনকে
আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা
পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ওই
হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ
করা হয়েছে। এই চারজন হলেন : রাসেল
ওরফে ভাগনে রাসেল, রুবেল ওরফে শুটার
রুবেল, রাসেল ওরফে চাকতি রাসেল ও
শরীফ। রবিবার ঢাকার বিভিন্ন এলাকা
থেকে তাদের আটক করা হয় বলে মনিরুল
ইসলাম দাবি করেন। আজ বেলা সাড়ে ১১টায়
পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ
সম্মেলন করে হত্যারহস্য উদঘাটনের বিষয়ে
বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানের সড়কে তাবেলা
সিজারকে গুলি চালিয়ে হত্যা করা
পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী
দুর্বৃত্তরা। আইসিসিও কো-অপারেশন নামে
একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল
অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির
প্রকল্প ব্যবস্থাপক ছিলেন ইতালির এই
নাগরিক, ঢাকায় তিনি একাই থাকতেন। ওই
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ
কয়েকজনকে আটকের খবর এর আগে
গণমসাধ্যমে এলেও পুলিশের পক্ষ থেকে
কখনো বিষয়টি স্বীকার করা হয়নি।
পুলিশের সরবরাহ করা সিসিটিভির ছবি
প্রকাশ করে গত ২১ অক্টোবর বিভিন্ন
সংবাদপত্রের খবরে বলা হয়, ওই ছবিতে
থাকা তিনজনকে পুলিশ তাবেলা সিজারের
হত্যাকারী সন্দেহে খুঁজছে। হত্যাকাণ্ডের
দিন সন্ধ্যায় গুলি শব্দের পর তিনজনকে
অস্ত্র হাতে পালিয়ে যেতে দেখেছেন বলে
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন। ওই
রাতেই সাইট ইন্টিলিজেন্স গ্রুপ নামে একটি
জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা
আইএস-এর দায় স্বীকারের খবর দিলেও তার
কোনো ভিত্তি নেই বলে সরকারের পক্ষ
থেকে বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল বলেছেন,
আইএসের নামে যে টুইট করা হয়েছে তা
এসেছে বাংলাদেশ থেকেই।

শেয়ার করুন

পাঠকের মতামত