আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

র‌্যাব সংস্কার করায় আসেনি নিষেধাজ্ঞা- ডোনাল্ড লু

র‌্যাব সংস্কার করায় আসেনি নিষেধাজ্ঞা- ডোনাল্ড লু

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব ও এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন। এর বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্র থেকে এ বাহিনীর আরও কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আসার শঙ্কা ছিল। তবে র‌্যাবকে সংস্কার করায় সে অবস্থান থেকে দেশটি সরে এসেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

দুই দেশের সম্পর্ক বেশ শক্তিশালী জানিয়ে ডোনাল্ড লু সাক্ষাৎকারে বলেন, আমাদের অংশীদারকে জানিয়েছি, নিষেধাজ্ঞা দেওয়ার এক বছর পূর্তিতে আমরা র‌্যাবের আরও কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতাম। কিন্তু আমরা এটি করিনি। কারণ, আমরা র‌্যাবের সংস্কারের অগ্রগতি দেখেছি, যা করেছে সরকার ও র‌্যাব বাহিনী। আমরা আরও সংস্কার দেখতে চাই। আমরা তাদের মানবাধিকার লঙ্ঘন না করে আরও কার্যকর আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে দেখতে চাই। এটাই হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সফলতা।

এদিকে, গত বছরের শেষ দিন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশের সব রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের চিঠি লেখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চিঠিতে নির্বাচনের বছরে সব মিশনপ্রধানদের উচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। যাতে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা না আসে।

এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার- এটা বোঝানোই এ সফরের মূল উদ্দেশ্য। বাংলাদেশের মানুষের জন্য শক্তিশালী গণতন্ত্র, আরও সমৃদ্ধি এবং স্থিতিশীলতার বার্তা নিয়ে এসেছি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশ। আমাদের সবার মত, বাংলাদেশের গণতন্ত্রও ত্রুটিপূর্ণ। আমাদের দেশের গণতন্ত্রও ত্রুটিপূর্ণ, যেখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যা আমরা ত্রুটিমুক্ত করার পথে কাজ করছি। আমি আশা করি, দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন সরকার ও বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বাংলাদেশ।

মার্কিন এ কর্মকর্তা বলেন, মার্কিন নাগরিক হিসেবে আমরা যখন সহিংসতা দেখি, তখন তার নিন্দা করি, সেটি সরকার, বিরোধী দল বা নিরাপত্তা বাহিনীর দ্বারাই হোক না কেন। একই সঙ্গে নির্বাচনের সময়ে ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। কোনো পক্ষ যদি ভোটারদের ভয়ভীতি দেখায়, আমরা বিষয়টি সবার সামনে বলব। আমরা একে অপরকে উন্নত গণতন্ত্রের জন্য ভুলভ্রান্ত্রিগুলো ধরিয়ে দেব। বাংলাদেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমাদের ভরসা রয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবাধ, মুক্ত নির্বাচনের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। যখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, আশা করি, একই ধরনের প্রতিশ্রুতি বিরোধী দলগুলোর পক্ষ থেকেও আসবে। আর এ লক্ষ্যকে সামনে রেখে সুশীল সমাজসহ সবাইকে একত্রে কাজ করতে হবে। দ্বিপক্ষীয় বিষয়ে বৈঠক করতে দুই দিনের সফরে গত শনিবার বাংলাদেশে আসেন মার্কিন এ কর্মকর্তা। ঢাকা সফরে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত