আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গুলশানে অস্ত্র উঁচিয়ে গুলি: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

গুলশানে অস্ত্র উঁচিয়ে গুলি: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলশান-১ নম্বরে রেস্টুরেন্টের সামনে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গুলির ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে ওই ঘটনায় আহত আমিনুল ইসলাম মামলাটি করেন। সোমবার সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকির মামলার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। গুলির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন- আব্দুল ওয়াহিদ মিন্টু, আরিফ হোসেন ও মনির আহমেদ।

এজাহারভুক্ত অন্য দুজন হলেন- শরিফুল ও হুমায়ুন। ঘটনার পর থেকে তারা পলাতক। এসআই শাকির বলেন, গুলিবিদ্ধ আমিনুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারভুক্ত গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হবে। বাকি দুজনকে গ্রেফতারে অভিযান চলছে। এর আগে রোববার বিকালে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে। ঘটনার কারণ বর্ণনা ডিএমপি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বলেন, একটি বিকাশের দোকান থেকে টাকা লেনদেনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, বিকাল আনুমানিক ৪টার দিকে গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে আলফা স্টোর নামে একটি ফ্লেক্সিলোডের দোকানে আরিফ হোসেন নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকা বিকাশ করেন। প্রথমে তিনি দোকানদারকে বলেন, আপনি ৭৫ হাজার টাকা বিকাশ করেন আমি টাকা দিচ্ছি। দোকানদার বিকাশ করার পর আর তিনি টাকা দিচ্ছিলেন না। যেহেতু টাকা দিচ্ছিলেন না, তখন দোকানদার তাকে আটক করে বলেন, তুমি টাকা না দিয়ে যেতে পারবে না। একপর্যায়ে আটক আরিফ তার ভগ্নিপতি মনির আহমেদকে ফোন করেন। ফোন পেয়ে মনির হোসেন ৪-৫ জন বন্ধুকে নিয়ে ফ্লেক্সিলোডের দোকানে আসেন এবং টাকা না দিয়েই আরিফকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন আশপাশের দোকানদাররা এসে বলেন, টাকা না দিয়ে আরিফকে নেওয়া যাবে না।

একপর্যায়ে মনিরের সঙ্গে আসা আব্দুল ওয়াহিদ মিন্টু তার সঙ্গে থাকা লাইসেন্স করা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি সাত-আট রাউন্ড গুলি ছোড়েন। এ সময় আমিনুল ইসলাম নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে দ্রুত ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আব্দুর রহিম নামের একজন ভ্যানচালকের পায়েও গুলি লাগে। এ সময় পাশে টহলরত পুলিশ সদস্যরা আব্দুল ওয়াহিদ মিন্টুকে অস্ত্রসহ আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির ঘটনার আগে দুপক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় এক ব্যক্তি হঠাৎ করেই সেখানে ফিল্মি স্টাইলে অস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। ঝামেলা দেখে সাধারণ মানুষ ঘটনাস্থলের দিকে এগোন। তখন সে এলোপাতাড়ি গুলি করে। পুলিশ সূত্র জানায়, যেই অস্ত্রটি দিয়ে গুলি করা হয় সেটি লাইসেন্স করা। ২০১৬ সালে অস্ত্রটির লাইসেন্স নেওয়া হয়। এখনও সেটির মেয়াদ আছে। ঘটনার পর অস্ত্রটি জব্দ করা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত