আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মাহবুব উল আলম হানিফের কুশপুতুল পোড়ালো ছাত্রলীগ

মাহবুব উল আলম হানিফের কুশপুতুল পোড়ালো ছাত্রলীগ

জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল
আরেফিন দীপনের বাবা ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের
শিক্ষক আবুল কাশেম ফজলুল হককে
উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করায়
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক
মাহবুব উল আলম হানিফের কুশপুতুল
পুড়িয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে গণজাগরণ মঞ্চের
আধাবেলার হরতাল শেষে রংপুর
প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে এই
কুশপুতুল পোড়ায় বাংলাদেশ ছাত্রলীগের
(জাসদ) নেতারা।
এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
রংপুর মহানগর সভাপতি ফারুখ অহাম্মেদ,
অর্থ সম্পাদক কুমারেশ রায়, মহানগর জাসদ
ছাত্রলীগের সভাপতি ওসমান গনিসহ
দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি থেকে মাহবুব উল আলম
হানিফকে দূরে থাকার পরামর্শ দিয়ে দ্রুত
আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতাকে
তার বক্তব্য প্রত্যাহার করে জাতির
কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান
জাসদ নেতারা।
এর আগে সকালে জাসদ ও ছাত্রলীগের
নেতাকর্মীরা প্রেসক্লাব চত্বরে
গণজাগরণ মঞ্চের নেতাকর্মীর সঙ্গে
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে
অংশ নেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুরে ঢাকার
লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা
শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক
আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে
কুপিয়ে গুরুতর জখম করে তিন হামলাকারী।
টুটুল ছাড়াও লেখক রণদীপম বসু ও ব্লগার
তারেক রহিম ওই ঘটনায় আহত হন। এর ঘণ্টা
তিনেক পর শাহবাগের আজিজ সুপার
মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি
প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল
আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া
যায়।
ছেলে খুন হওয়ার পর দীপনের বাবা ও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের
সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
সাংবাদিকদের জানান, ‘আমি ছেলে
হত্যার বিচার চাই না। আমি চাই শুভবুদ্ধির
উদয় হোক। যারা ধর্মনিরপেক্ষতা নিয়ে
রাজনীতি করছে, আর যারা রাষ্ট্রধর্ম
নিয়ে রাজনীতি করছে উভয়পক্ষই দেশের
সর্বনাশ করছে। উভয়পক্ষের শুভবুদ্ধির উদয়
হোক। আমার এটুকুই কামনা।’
এরপর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন,
অধ্যাপক ফজলুল হক খুনিদের মতাদর্শে
বিশ্বাস করেন বলেই হয়তো ছেলে হত্যার
বিচার চান না। একজন বাবা হিসাবে
বিষয়টি নিয়ে ভাবতে আমি অবাক হয়েছি।

শেয়ার করুন

পাঠকের মতামত