আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

১৭ বছর পর গ্রেপ্তার, চাকরিও করছিলেন ভুয়া এনআইডি বানিয়ে

১৭ বছর পর গ্রেপ্তার, চাকরিও করছিলেন ভুয়া এনআইডি বানিয়ে

১৭ বছর আগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। আবদুল কুদ্দুস (৪১) নামের ওই ব্যক্তি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাবনাপাড়া গ্রামের বাসিন্দা।

কুদ্দুসকে গ্রেপ্তারের পর রোববার দুপুর পৌনে ১২টার দিকে র‍্যাবের ময়মনসিংহ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পড়েন র‍্যাব-১৪–এর অধিনায়ক মো. মহিবুল ইসলাম খান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪–এর টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গতকাল এই অভিযান পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে মো. মহিবুল ইসলাম খান বলেন, ২০০৬ সালের মে মাসে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেতুলিয়া গ্রামের এক ব্যক্তিকে হত্যার পর দেহ এক স্থানে আর মাথা অন্য স্থানে ফেলে রাখা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ তদন্ত করে কুদ্দুস নামের এই ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৫ ডিসেম্বর মামলার রায়ে আবদুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

র‍্যাব কর্মকর্তা মো. মহিবুল ইসলাম খান আরও বলেন, আসামি আবদুল কুদ্দুস জালিয়াতির মাধ্যমে মামাতো ভাইয়ের নাম ও ঠিকানা ব্যবহার করে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত