আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে পুরুষ সেজে বান্ধবীকে সমকামী বিয়ে, ভেঙে গেল সংসার

বাংলাদেশে পুরুষ সেজে বান্ধবীকে সমকামী বিয়ে, ভেঙে গেল সংসার

অবশেষে ভেঙে গেলো সমকামী সেই
দুই বান্ধবী সাবিনা আকতার ও ইতি
আকতারের (ইদ্রিস আলী) সংসার।
বুধবার রাতে সাবিনা আকতার তার
স্বামী ইদ্রিস আলীকে তালাক দিয়ে
১০ মাসের সংসারের ইতি টানেন।
তালাক হওয়ার বিষয়টি নিশ্চিত
করেছেন সোনাতলা উপজেলার
দিগদাইড় ইউনিয়নের কাজী আব্দুল
কাদের। ইতি আকতার (পরবর্তীতে
ইদ্রিস আলী) সোনাতলা উপজেলার
দিগদাইড় ইউনিয়নের কোয়ালীপাড়া
গ্রামের সোনা মিয়ার মেয়ে। আর
সাবিনা আকতার পার্শ্ববর্তী
দিঘলকান্দী গ্রামের আমজাদ
হোসেনের মেয়ে।
জানা গেছে, গত বছর সৈয়দ আহম্মদ
বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ
শ্রেণির ছাত্রী থাকা অবস্থায় ইতি
আকতার (১৯) নারী থেকে পুরুষে
রূপান্তরিত হয়েছে বলে দাবি করেন।
এরপর তিনি মাথার চুল কেটে পুরুষের
পোশাক পরে বেড়ানো শুরু করেন। এসময়
তার নামও পাল্টে রাখা হয় ইদ্রিস
আলী। এ ঘটনার পরে তার ঘনিষ্ট
বান্ধবী ও একই কলেজের ছাত্রী
সাবিনা আকতারকে (১৯) বিয়ের
প্রস্তাব দেন। গেল বছরের ৯ ডিসেম্বর
রাতে স্থানীয় মুলবাড়ি ঈদগাহ
মাঠের ঈমাম ও ফাজিলপুর গ্রামের
মাওলানা আবু মুসার বাড়িতে
দু’পরিবারের সদস্যদের উপস্থিতিতে
তাদের বিয়ে পড়ানো হয়। এক লাখ
টাকা দেন মোহরানায় এ বিয়ে সম্পন্ন
হয়।
তালাক দেয়ার পক্ষে সাবিনা
আকতারের যুক্তি, বিয়ের পর প্রথম
রাতেই স্বামী ইদ্রিস আলী তাকে
জানিয়েছিলেন সে এখনও পূর্ণাঙ্গ
পুরুষে রূপান্তরিত হয়নি। সে কারণে
তাদের মধ্যে অন্তত পাঁচ বছর দাম্পত্য
সম্পর্ক স্থাপন করা যাবে না। সাবিনা
আরো বলেন, এভাবে কিছুদিন চলার
পরে সন্দেহ হলে জোর করে স্বামীকে
দেখেন সে এখনও নারীই থেকে
গেছে। সাবিনার অভিযোগ, তার
স্বামী ইতি আকতার (ইদ্রিস আলী)
কখনই পুরুষে রূপান্তরিত হয়নি। সে আগে
যা ছিল এখনও তাই আছে। প্রতারণার
মাধ্যমে সে বিয়ে করেছে। সাবিনা
আরো জানায়, তার স্বামী পুরুষ কিনা
তা পরীক্ষা করে দেখতে ও প্রতারণার
বিচার চেয়ে উপজেলা নির্বাহী
কর্মকর্তার কাছে অভিযোগ
দিয়েছিলাম। কিন্তু গত এক মাসেও
কোনো সুরাহা হয়নি।
সাবিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক
নারী হয়ে তো অন্য নারীর সঙ্গে
সংসার করা যায় না। এ কারণে
তাকে তালাক দিয়েছি।
এব্যাপারে সোনাতলা উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে
অতিরিক্ত দায়িত্বে থাকা শিবগঞ্জ
ইউএনও আমিনুর রহমান জানান, বিষয়টি
তার জানা নেই। সোনাতলার ইউএনও
দেশে ফিরলে জানা যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত