আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

'বাংলাদেশ সব ধরনের কার্গো জাহাজ তৈরিতে সক্ষম'

'বাংলাদেশ সব ধরনের কার্গো জাহাজ তৈরিতে সক্ষম'

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশ এখন সব ধরনের কার্গো জাহাজ তৈরি করতে সক্ষম। সরকারের সহযোগিতা পেলে জাহাজ নির্মাণে বড় সফলতা অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঁচ দিনব্যাপী নেইম ফেস্টের সমাপনী অনুষ্ঠানে বুধবার (১ জানুয়ারি) এসব কথা বলেন জাহাজ নির্মাণ খাতের সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ শিপইয়ার্ড ও স্লিপওয়েজের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. মীর তারেক আলী, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. শহীদুল ইসলাম প্রমুখ।

এতে বলা হয়েছে, নেইম ফেস্ট হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযান এবং নৌযন্ত্র কৌশল বিভাগের বার্ষিক আয়োজন। এর মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন জব ইন্ডাস্ট্রি এবং অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতার উন্নয়ন নিশ্চিত করা। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরুজা বারী বলেন, জাহাজ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়েছে। সব ধরনের কার্গো জাহাজ তৈরি করতে সক্ষম জাহাজ শিল্পের উদ্যোক্তারা। বিদেশ থেকে মালামাল আমদানি করতে আমাদের তৈরি জাহাজে পরিবহন করতে পারবো। এ খাতে সরকারের সহযোগিতা পেলে জাহাজ নির্মাণে বড় ধরনের সফলতা অর্জন করা যাবে। বিশেষ অতিথির বক্তব্যে ড. মীর তারেক আলী বলেন, উদ্যোক্তারা অত্যাধুনিক জাহাজ নির্মাণ করছে। জাহাজ রপ্তানিও হচ্ছে। এখন লক্ষ্য হওয়া দরকার এ শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত