আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মেট্রোরেলের পিলার থেকে পোস্টার না সরালে ব্যবস্থা: কাদের

মেট্রোরেলের পিলার থেকে পোস্টার না সরালে ব্যবস্থা: কাদের

মেট্রোরেলের পিলারে লাগানো পোস্টার নিজ দায়িত্বে না সরালে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা মেট্রোরেলের পিলারে পোস্টার লাগিয়েছেন, তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজিত জনসচেতনতামূলক রোড শো কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন ও বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। আর এজন্য প্রয়োজন জনগণের সচেতনতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়ক ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণকে সচেতন হতে হবে। শৃঙ্খলা না এলে উন্নয়ন খুব একটা কাজে আসবে না। জনগণের সচেতনতা ছাড়া কোনো উন্নয়ন পরিপূর্ণতা পায় না।

তিনি বলেন, ইজিবাইক চলাচলে নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে। সড়কে শৃঙ্খলা আনতে বিশ্বব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন। ঢাকার বায়ুদূষণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে আরও সক্রিয় হতে হবে। বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে যে ব্যবস্থা সংশ্লিষ্টদের সেগুলো খুবই বাজে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিন আছে, নির্বাচন পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জান-মাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত