আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

"খালেদা জিয়ার সঙ্গেই সংলাপে বসতে হবে" - শাহ মোয়াজ্জেম

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ
মোয়াজ্জেম বলেছেন, সরকার না চাইলেও
বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের সংলাপে
বসতে হবে ইনশাআল্লাহ। কারণ বেগম জিয়া
দেশের সংখ্যাগরিষ্ঠ জনতার নেত্রী। তিনি
বলেন, বেগম খালেদা জিয়া লন্ডন থেকে
জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।গণতন্ত্রের
স্বার্থে সেখানে তিনি প্রধানমন্ত্রীসহ
দেশের সকল রাজনৈতিক দল ও সুশীল
সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়েছেন। গতকাল (শুক্রবার) দুপুরে
জাতীয় প্রেসক্লাবের হল রুমে যুব
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন তিনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও
সংহতি দিবস উপলক্ষে যুব জাগপা আয়োজন
করে এ সমাবেশে। সংগঠনটির সভাপতি ফাইজুর
রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ
ফরিদ উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে
প্রধান বক্তা ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম
প্রধান। এ ছাড়াও বক্তব্য রাখেন এনপিপির
চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সাধারণ
সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ
মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ
পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না
প্রমুখ।শাহ মোয়াজ্জেম বলেন, সব দল-মত
নির্বিশেষে খালেদা জিয়ার নেতৃত্বে
আপনাদের সংলাপে বসতে হবে। বসে এই
জাতিকে উদ্ধার করার জন্য একটা দিকনির্দেশনা
খালেদা জিয়ার কাছ থেকে আপনাকে নিতে
হবে। তিনি আরো বলেন, কিন্তু অর্থমন্ত্রী
সে আহ্বান প্রত্যাখ্যানের মাধ্যমে
নিজেদের দেউলিয়াত্বই প্রমাণ করেছেন।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন এবং
সেই নির্বাচনে প্রধানমন্ত্রীসহ
মন্ত্রীদের প্রচারের সুযোগের
সমালোচনা করেন শাহ মোয়াজ্জেম
হোসেন। তিনি আশঙ্কা করেন, ৫ জানুয়ারি
মতোই প্রহসনের নির্বাচন হবে স্থানীয়
সরকার নির্বাচন। শফিউল আলম প্রধান বলেন,
দেশ অসহনীয় অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে।
কারণ, দেশে আইনের শাসন নেই, মানুষের
জানমালের নিরাপত্তা নেই। এ অবস্থায় দেশ
চলতে পারে না। তিনি বলেন, ২০ দলীয়
জোটে বর্তমানে কোনো শব্দ শোনা
যাচ্ছে না। তার মানে এই নয় যে, জোট
নিশ্চুপ। এটি ঝড়ের পূর্বাভাস। এমন অনেক সময়
আসে যখন দৃশ্যমান নেতৃত্ব থাকে না। তবে
দৃশ্যমান নেতৃত্ব থাকুক বা না থাকুক, জোয়ার-
ভাটার মতো এই সরকারেরও পতন নিশ্চিত।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, চারদিকে সরকার
পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। রেড এলার্ট
দিয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না।
এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শুধু
বিদেশী শক্তির ওপর নির্ভর করে
স্বৈরশাসকের পতন ঘটানো সম্ভব নয়।
জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের
মধ্যদিয়ে স্বৈরশাসকের পতন ঘটাতে হবে।
রাজপথের আন্দোলনে জয়ী না হলে
নির্বাচনে বিজয়ী হওয়া কঠিন যোগ করেন
তিনি।


শেয়ার করুন

পাঠকের মতামত