আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

তুরস্কে উদ্ধারকারী দলে ফায়ারের থাকবেন ১২ জন

তুরস্কে উদ্ধারকারী দলে ফায়ারের থাকবেন ১২ জন

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় তুরস্কে সম্মিলিত উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। ওই দলে যোগ দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের ১২ জনকে মনোনীত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিস থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে তারা হলেন-

১. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগে কর্মরত উপপরিচালক দিনমনি শর্মা,

২. টাঙ্গাইলে কর্মরত সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন,

৩. যশোরে কর্মরত সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ,

৪. ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কর্মরত ফয়সালুর রহমান,

৫. ফেনীতে কর্মরত সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন,

৬. ঢাকায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত লিডার মো. আবুল কালাম আজাদ,

৭. নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মরত ফায়ারফাইটার সহদেব সাহা,

৮. টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত ফায়ারফাইটার আসিফ খান,

৯. ঢাকার লালবাগে কর্মরত ফায়ারফাইটার মো. রুমান রাজন,

১০. রংপুরে কর্মরত ফায়ারফাইটার রোকনুজ্জামান,

১১. বগুড়ার দুপচাচিয়ায় কর্মরত ফায়ারফাইটার কাব্য কুমার ও

১২. চট্টগ্রামের নন্দনকাননে কর্মরত ফায়ারফাইটার মো. সুজন আলী।

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পে ইতোমধ্যে দুই দেশে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

তুরস্ক ও সিরিয়া— দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। বেশ কয়েকটি ভিডিওতে বিভিন্ন ভবন ধ্বংসের চিত্র দেখা যায়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে প্রচুর মানুষকে খুঁজে পাচ্ছেন।

শক্তিশালী এই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে।’

তুরস্কের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বিশ্বের নানা দেশ। বিশেষজ্ঞ দল ও নানা সরঞ্জাম দিয়ে উদ্ধার প্রচেষ্টায় সহায়তার চেষ্টা করছে বিভিন্ন দেশ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত