আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

তুরস্কে বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

তুরস্কে বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে অংশ নিতে বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল বুধবার রাতে বিমানে ঢাকা ছেড়েছে। উদ্ধারকাজে ব্যবহার্য সরঞ্জাম সঙ্গে নিয়ে গেছেন তাঁরা। এ দলে সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার পুরান ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ভূমিকম্পে উদ্ধারকাজের জন্য তুরস্ক সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা দেন। সে অনুযায়ী উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। এ দলে ফায়ার সার্ভিসের ১২ সদস্য রয়েছেন। তুরস্কে তাঁদের সাত দিন থাকার কথা রয়েছে। তবে অবস্থা বুঝে সময় বাড়ানো হতে পারে।

ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সক্ষমতা কতটুকু- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, বিপর্যয় মোকাবিলায় তাঁরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা, জনবল বৃদ্ধি ও তাঁদের প্রশিক্ষণ অব্যাহত আছে। তবে দেশে যেভাবে অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে, সেটা সত্যিই ঝুঁকির বিষয়। তিনি বলেন, ঢাকায় মাটির নিচে সুয়ারেজ ব্যবস্থা, গ্যাসলাইন ব্যবস্থা আছে। ভূমিকম্প হলে এগুলো কী হবে? সেবামূলক এসব ব্যবস্থাই জীবননাশের হুমকি হয়ে দাঁড়াবে। এ জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকতে হবে, যাতে বিপর্যয়ের সময় গ্যাসলাইন বন্ধ হয়ে যায়।

আইএসপিআর জানায়, উদ্ধারকারী দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. রুহুল আমিন। তুরস্কে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাতে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

ফায়ার সার্ভিসের যাঁরা যাচ্ছেন: ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তুরস্ক যাচ্ছেন উপপরিচালক দিনমণি শর্মা, সহকারী পরিচালক আনোয়ার হোসেন ও মামুনুর রশিদ, উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান, সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেন, লিডার আবুল কালাম আজাদ, ফায়ার ফাইটার সহদেব সাহা, আসিফ খান, রুমান রাজন, রোকনুজ্জামান, কাব্য কুমার ও সুজন আলী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত