আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি

১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি। আজ রোববার এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রার আগে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপণ্যের দামে লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে সেই সবগুলো দলই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান তিনি। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে রাজধানীর শ্যামলী মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মোহাম্মদপুর বেড়িবাঁধে গিয়ে শেষ হওয়ার কথা।পদযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

পদযাত্রা কর্মসূচিপূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত