আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

শোলে আসছেন আজ, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

শোলে আসছেন আজ, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে আজ সন্ধ্যায় দুই দিনের ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এবারও অনুষ্ঠিতব্য গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ।

এ সফরে অগ্রাধিকার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নিয়মিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গা বিষয়ে ডেরেক এইচ শোলের বাড়তি আগ্রহ রয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে সাইডলাইনে তাঁর সঙ্গে বৈঠক হয়েছিল। তখন রোহিঙ্গা বিষয়ে তিনি অনেক আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেছিলেন। সে সময়ে বাংলাদেশ বিস্তারিত তুলে ধরেছিল। রোহিঙ্গার পাশাপাশি সব বিষয়েই এবার আলোচনা হবে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে এটিও একটি বিষয়। তবে আলাদা করে কোনো অগ্রাধিকার নেই। বৈঠকের আলাদা কোনো এজেন্ডাও পায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক যে বৈঠকগুলো হয়ে গেল, সেই বৈঠকের বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হবে।

সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু এ জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে তাঁর কাজের জবাবদিহি করেন। ডেরেক এইচ শোলের সফরের আগেই মার্কিন একটি অগ্রবর্তী দল বাংলাদেশে এসেছে। তাঁরা রোহিঙ্গা শিবির সরেজমিন পরিদর্শন ও শোলের কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন। সফরকালে আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ডেরেক শোলের। এ ছাড়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামীকালই তিনি ঢাকা ছাড়বেন।

মার্কিন এই কর্মকর্তার সফরে রোহিঙ্গা সংকটকে বেশি ওয়াশিংটনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করবেন তিনি। তবে রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তার বিষয়ে জোর দিলেও দ্বিপক্ষীয় যে কোনো বিষয়ে দুই দেশের আলোচনার সুযোগ রয়েছে এ সফরে। সম্প্রতি ডোনাল্ড লুর সফরে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচনের মতো বিষয়গুলোতে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ফলে এত কম সময়ের মধ্যে একই বিষয়ে বৈঠক আশা করছে না ঢাকা।

তারপরও সব বিষয়ে পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। সফরে রোহিঙ্গা সংকটের পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস), সামরিক চুক্তি জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও অ্যাকুইজিশন ক্রস সার্ভিস এগ্রিমেন্ট (এসিএসএ), ইউক্রেন সংকট, নিরাপত্তা, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, ডেরেক শোলের সঙ্গে বৈঠকে ঢাকার পক্ষ থেকে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হবে। এর বাইরে শ্রম মানোন্নয়নে এবং জিএসপি সুবিধায় ডিএফসি তহবিল পেতে দেশটির সহযোগিতা চাওয়া হবে।

গণতন্ত্র সম্মেলন : এদিকে যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, জাম্বিয়া ও নেদারল্যান্ডসের যৌথ আয়োজনে আগামী ২৯ থেকে ৩০ মার্চ ভার্চুয়ালি গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারও আমন্ত্রণ না পাওয়া এবং শোলের সঙ্গে বৈঠকে সেটি উত্থাপন প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্র অনেকগুলো সম্মেলন করছে। গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পেলেই যে গণতন্ত্র ভালো হয়ে যাবে বিষয়টি এমন নয়। এ নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত